নবীন নিউজ ডেস্ক ১৮ মে ২০২৪ ০৯:৪৯ এ.এম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ৮ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে অবৈধ দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতিতে রাফাহ এবং গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিনিরা লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের আগ্রাসন যতই দীর্ঘ হোক না কেন তার ফলাফল শূন্য- এমন হুঁশিয়ারি দিয়ে এক ভিডিও বার্তায় হামাসের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।
আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ওই ভিডিও বার্তায় আবু ওবেইদা নামের এক হামাস যোদ্ধা বলেন, ‘জনগণের স্বার্থে আমরা পুরোপুরি লড়াই বন্ধে রাজি আছি। তবে আমরা শত্রুদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছি।’
ওবেইদা আরও বলেন, ‘তাদের কোনো অর্জন নেই। যুদ্ধেক্ষেত্রে তারা তাদের সৈন্যই হারাচ্ছে। হামাসের ব্যাপক শক্তি রয়েছে এ কথা বলছি না, তবে আমরা আমাদের জনগণের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।’
আবু ওবেইদা বলেন, ‘হামাস ইসরায়েলি শতাধিক যুদ্ধজানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। যার মধ্যে রয়েছে, ট্যাঙ্ক, সেনাবাহিনী বহনকারী যান, বুলডোজার। এছাড়া হামাস টানেলে হামলাসহ রকেট ও মটার শেলের মাধ্যমে অনেকে ইসরায়েলি সেনার প্রাণ নিয়েছে।’
এদিকে গাজায় যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহুর গোড়ামির কারণে যুদ্ধবিরতির প্রক্রিয়া আবার স্থবির হয়ে গেছে।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ৩ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। মরদেহগুলো গাজা শহরের উত্তরাঞ্চলের এলাকা জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত তিনজনের নাম শনি লুক, অমিত বুসকিলা এবং ইতজাক গেলেরেন্টার। ওই তিনজন ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে জিম্মি ছিলেন।
জানা যায়, ওই তিনজন গত ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে নিহত হন। এরপর তাদের মরদেহগুলো গাজায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে আইডিএফ। সেগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি স্মরণকালের ভয়বাহ হামলা চালায় হামাস। এ হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ ৮ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো হামলায় প্রায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ