নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ০৫:৪৩ পি.এম
ক্যানসারে আক্রান্ত হয়ে শিক্ষা জীবন থেকে দুই বছর হারিয়ে গেলেও থেমে থাকেনি বরিশালের জিলা স্কুলের ছাত্র মাহাথির রহমান।
ব্লাড ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সে। এতে মাহাথিরের সঙ্গে পুরো পরিবারও খুশি। বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ড মুন্সির গ্য্যারেজ এলাকার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মফিজুর রহমান জামাল ও হোসনে আরা পলিন দম্পতির ছেলে মাহাথির রহমান। যমজ দুই ভাইয়ের আরেকজন মাকতুম রহমান বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী।
২০১৮ সালে ক্লাস সেভেনে পড়াকালীন মায়ের সঙ্গে মার্কেটে ঘুরতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকের কাছে গেলে জানতে পারে ব্লাড ক্যানসারে বাসা বেঁধেছে তার শরীরে। এরপর থেকেই নিয়মিত চিকিৎসা চলে। তার অসুস্থতার খবর শুনে দেশে ফিরে আসেন বাবা। ভারতে একটানা ছয় মাস চিকিৎসা করেন। কোভিডের সময় তিনমাস পর পর আসা যাওয়া করতে অনেক সমস্যা হয়। তার পরেও সুস্থ হয়ে ২০২২ সালে আবার অসুস্থ হয়ে পড়ে। ফরম পূরণ করেও এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সে। এ সময় তার ও ভাইয়ের খারাপ লেগেছিল। কিন্তু করার তো কিছু ছিল না। ভাই জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়।
অসুস্থ হলেও পরিবার সব সময় তাকে সাহস দিয়েছে। কখনো তারা বুঝতে দেয়নি সে অসুস্থ। গোল্ডেন ‘এ’ প্লাস পাওয়ায় তার ইচ্ছা ঢাকা নটরডেম কলেজে পড়ার। সুযোগ পেলে সেখানে পড়বে। নয়তো ঢাকার ভালো কোনো কলেজে পড়ার চেষ্টা করবে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি