নবীন নিউজ, ডেস্ক ০৩ জুন ২০২৪ ০২:০৪ পি.এম
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বি এল উচ্চ বিদ্যালয়ে এ ঘটোনা ঘটে
শিক্ষার্থীরা জানান, উপজেলার মাহমুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ১০৮ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ হওয়া প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে প্রশংসাপত্রের জন্য ৩৫০ টাকা করে আদায় করা হচ্ছে। প্রশংসাপত্র বিতরণে টাকা উত্তোলনের কোনো সরকারি আদেশ না থাকলেও নিয়মবহির্ভূতভাবে রশিদ দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে এসব টাকা আদায় করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী সব শিক্ষার্থীর সনদপত্র, মার্কশিট ও প্রশংসাপত্র (ট্রান্সক্রিপ্ট) ফি বোর্ড পরীক্ষার পূর্বে ফরম পূরণের সময়ে আদায় করা হয়। এ ছাড়া আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফি ও অন্যান্য খাত দেখিয়ে কোনো প্রকার রশিদ ছাড়াই ৭৮০ টাকা করে আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী কালবেলাকে বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে প্রশংসাপত্র দিতে রশিদ দিয়ে জনপ্রতি ৩৫০ টাকা করে আদায় করা হচ্ছে। ওই টাকা না দিলে স্কুল থেকে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। এর আগেও এসএসসির ব্যবহারিক পরীক্ষার সময় জোরপূর্বক আমাদের থেকে ৩০০ থেকে ৬০০ টাকা আদায় করেছিল। পরে কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই টাকা ফেরত দিয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগেও ওই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ব্যবহারিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ উঠেছিল। এ নিয়ে ‘ব্যবহারিক পরীক্ষায় অর্থ আদায়ের অভিযোগ’ শিরোনামে কালবেলায় সংবাদ প্রকাশের পর বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল জেলা শিক্ষা অফিস। দ্রæত শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিস।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমএইচ নুরুন্নবী চৌধুরী রতন বলেন, রসিদ বই শেষ হয়ে গিয়েছিল আমি দ্রæত বই ছাপাতে বলেছি। প্রতিটা স্কুলের কিছু না কিছু অনিয়ম আছেই। সব ধরলে চলে?। হেড মাস্টারের সঙ্গে তো কথা হয়েছেই। উনি যা বলেছে তাই লিখেন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাবুল কুমার মন্ডল বলেন, প্রশংসাপত্রের জন্য কোনো টাকা নেওয়ার নিয়ম নেই এবং পরীক্ষার ফি বা যেকোনো ফি আদায়ে অবশ্যই রশিদ দিতে হবে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাব।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফতাবুজ্জামান আল ইমরান কালবেলাকে বলেন, বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি