নবীন নিউজ, ডেস্ক ১৪ মে ২০২৪ ০৩:১৬ পি.এম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের দুর্গম এক গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে ফারজিনা আক্তার। ৯ বছরের এই শিশু ২০২২ সালে মুক্তি পাওয়া মোহম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমায় অভিনয় করে শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পায় । জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর ফারজিনা স্বপ্ন দেখে পুরস্কারের টাকায় হাওরপাড়ে ঘর বানানোর। শিশুটির স্বপ্নপূরণে কিছু জমি দেয় সরকার। সেখানে ঘর করার জন্য অর্থও বরাদ্দ হয়।
সেই সময় সুনামগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সাহায্যের আশ্বাস দেন। জেলা প্রশাসক তাঁদের ডেকে মিষ্টি খাওয়ান। পরিবারের আর্থিক অবস্থার খোঁজখবর নেন। ফারজিনার লেখাপড়ার জন্য ২০ হাজার টাকা দেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের একটি ঘর করে দেওয়ার আশ্বাস দেন সাবেক জেলা প্রশাসক। সেই সঙ্গে সব সময় তার পরিবারের খোঁজখবর রাখার জন্য তাহিরপুর উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
ছয় মাস ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী ফারজিনা আক্তারের পরিবারের দিনগুলো অনিশ্চয়তায় কাটছিল। কারণ, তাদের থাকার কোনো জায়গা ছিল না। সরকারের কাছ থেকে বরাদ্দ হওয়া স্বপ্নের ঘরের জন্য দিনের পর দিন সংশ্লিষ্টদের অফিসে ধরনা দিয়েও কোনো আশ্বাস ছাড়া তেমন কিছুই মিলছিল না। স্বপ্নের একটা ঘরের জন্য কারও কোনো অপমান গায়ে মাখেনি এই পরিবার—জানান ফারজিনার বাবা মো. সায়েম।
তাঁরা চেয়েছিলেন মেয়েদের পড়াশোনা করিয়ে মানুষ করতে। সেসব ভবিষ্যৎ পরিকল্পনা এখন অতীত। সরকারের বরাদ্দের ঘর না পেয়ে ফারজিনার আশ্রয় হলো আবার সিলেটে।
আজ দুপুর ১২টার দিকে ফারজিনার বাবা সায়েমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমরা বাড়ি আর পেলাম না। এখন সিলেটে চলে আসছি। আর কারও কাছে কোনো চাওয়া–পাওয়া নাই। আমরা সিলেটের গোলাপগঞ্জ থানার পাশে একটি রুম ভাড়া নিয়েছি। এখানেই থাকব। আর কী বলব, অনেক কষ্টই তো করলাম। কোনো কাজ হলো না। অনেক কষ্ট নিয়ে সিলেটে আসছি।
কথা শুনে বোঝা গেল সায়েম বাসে। কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, ‘সুনামগঞ্জের ডিসি স্যার ফোন করেছিলেন। তিনি দেখা করতে বলেছেন। স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। এখন বাসে উঠলাম।’
সায়েম জানালেন, সিলেটে থাকার জন্য আপাতত থালাবাসন যা প্রয়োজনীয় সব গ্রাম থেকে নিয়ে এসেছেন। হাতে অল্প টাকা ছিল, সেগুলো দিয়েই আপাতত চলবেন। কোনো কাজ পেয়েছেন কি না জানতে চাইলে সায়েম বলেন, ‘আজ কাজ খুঁজতে যেতে চেয়েছিলাম। এখন সুনামগঞ্জ যাচ্ছি। ফিরে কাজ খুঁজব। সিলেটে আসছি, রিকশা চালাব। রিকশা না পাইলে মাটি কাটার কাজ করব।
সর্বশেষ গত মাসে জানান, তাঁদের বাড়িটি হচ্ছে। পরে জটিলতায় কাজ আটকে যায়।
গত শুক্রবার সন্ধ্যায় সায়েম এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘স্যার আমার বাড়ির জন্য যে জমি বরাদ্দ হয়েছে, সেটা যাদের দখলে, তারা আমাকে হুমকি দেয়। আমি স্যারদের জানাইছি। মনে হয়, আমার বাড়ি আর পাওয়া হবে না। আমি আবার সিলেট গিয়ে কাজ করব। সেখানেই পরিবার নিয়ে থাকব।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’