নবীন নিউজ ডেস্ক ১১ মে ২০২৪ ০১:০১ পি.এম
সংগৃহীত ছবি
চিত্রনায়ক আলমগীরের সঙ্গে মেয়ে সঙ্গীত শিল্পী আঁখি আলমগীর ছাড়া আর কোন সন্তানকে দেখা যেত না। এবার বাবার সঙ্গে তিন ভাই-বোনের ছবি প্রকাশ্যে আনলেন আঁখি আলমগীর।
নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাই-বোনদের পরিচয় করিয়ে দিয়েছেন তিনি।
ছবিতে দেখা গেছে, আঁখি আলমগীর এবং বোন মেহরুবা আহমেদ ও একমাত্র ভাই তাসবির আহমেদকে। এতো দিন আঁখি ছাড়া বাকি দুজন মিডিয়ার কাছে অনেকটা আড়ালেই থেকেছেন। চিত্রনায়ক আলমগীর ও আঁখির ভক্তদের অনেকেই তাদের সঙ্গে পরিচিত নন।
তাইতো ভক্তদের সঙ্গে ভাই-বোনকে পরিচয় করিয়ে দিতে আঁখি লিখেছেন, ‘আব্বুর সাথে আমরা তিন ভাই বোন।’
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা পাচ্ছেন আঁখি ও তার পরিবার। কেউ লিখেছেন, ‘প্রথমবারের মতো জানলাম ও দেখলাম নায়ক আলমগীর সাহেবের আরও দুইটি ছেলে মেয়ে ও কন্ঠ শিল্পী আঁখি আলমগীর এর দুইজন ভাইবোন আছেন।’
কেউ লিখেছেন, ‘সবার জন্য শুভকামনা, সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করছি।’
আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়েন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক, গায়ক ও পরিচালক হিসেবে সুনাম কুড়িয়েছেন। তিনি শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তিনি ২০২৪ সালে একুশে পদকপ্রাপ্ত হিসেবে বিবেচিত হন।
অভিনেতার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তার পিতা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর একজন অন্যতম প্রযোজক ছিলেন।
আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর আলমগীর। তাকে বিয়ে করেন ১৯৭৩ সালে। এ সংসারেই গায়িকা আঁখি আলমগীর, মেহরুবা আহমেদ ও ছেলে তাসবির আহমেদের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আলমগীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’