নবীন নিউজ, ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ পি.এম
জাতীয় জীবনে ক্রান্তিকাল চলছে, তবে অন্তর্বর্তী সরকারের প্রতি দলের সমর্থন এখনও বিদ্যমান। সম্প্রীতি ও মেলবন্ধন তৈরির নিমিত্তে দেশের স্বার্থে জাতিগত ঐক্য গড়া প্রয়োজন— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে জাতীয় নির্বাচন বিলম্বিত না করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন বিএনপি মহাসচিব।
তিনি লেখেন, এখনও এক বছর পেরিয়ে যায়নি, আমরা বাংলাদেশে জীবনের সবচেয়ে বড় বিজয় অর্জন করেছি। সবচেয়ে খারাপ ডিকটেটর শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অনেক প্রাণ হারিয়েছে, মূল্যটা অনেক বেশি।
পোস্টে আরও লেখা রয়েছে, আমরা আমাদের সম্মানিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি শতভাগ সমর্থন দিয়ে আসছি। হ্যাঁ, আমরা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সংস্কার চাই। কিন্তু এই সংস্কারটি জনগণের প্রতিনিধি দ্বারা বাস্তবায়িত হতে হবে, যারা মানুষের পালস বোঝে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন মির্জা ফখরুল লেখেন, আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্থানীয় সরকার সংস্কার সংস্থার সুপারিশগুলো জনগণের প্রতিনিধিত্বের মৌলিক ধারণার বিরুদ্ধে যাচ্ছে।
বিএনপি মহাসচিব পোস্টের ইতি টানেন জাতিগত ঐক্য প্রতিষ্ঠার বার্তা দিয়ে। তিনি লেখেন, হ্যাঁ, আমরা একটি ট্রানজিশনাল (ক্রান্তিকাল) পর্যায় অতিক্রম করছি, তবে চলুন আমরা এই পরিবর্তনকে দীর্ঘায়িত না করি, দেশের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত না করি, আবার ইউনাইটেড (ঐক্যবদ্ধ) হই।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’