নবীন নিউজ, ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩৬ এ.এম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে। ভারতের কাছে বাংলাদেশ বেচে দিলেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) লালমনিরহাটে তিস্তা রেল সেতু পয়েন্টে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক তিস্তা পাড়ে ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ভারতকে দাদাগিরি বন্ধ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বন্ধু হলে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্যা হিস্যা দিতে হবে। বাঁচামরার এবং গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
মির্জা ফখরুল আরও বলেন, বহু আগে থেকে আমরা এই তিস্তার পানির ন্যায্য হিস্যার কথা বলছি। পাকিস্তান আমলে পাকিস্তানিরা বলেছে, বাংলাদেশ হওয়ার পরে আমরা বলেছি। আওয়ামী লীগের সরকার এলো, প্রথম দিকে সবাই ভাবলো যে, ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধ হয় এবার পাই (পেয়ে) যাবে—লবডঙ্কা! ১৫ বছরে বাংলাদেশটাকে বেচে দিছে, তিস্তার এক ফোঁটা পানি আনতে পারে নাই।
কেবল তিস্তা নয়, ভারত থেকে আমাদের দেশে আসা ৫৪টি নদীর সবগুলোর উজানে তারা বাঁধ দিয়ে দিয়েছে— সে কথাও উল্লেখ করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’