মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিলো ইসরাইল

নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৮ এ.এম

ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনের মুক্তিসংগ্রামের সংস্থা পিএলওর প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের স্মৃতিবিজড়িত গাজা উপত্যকার বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 

ফিলিস্তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি ও ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে। 

জানা গেছে, ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত ওই বাড়িতে বসবাস করতেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট আরাফাত।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের সংস্কৃতি বিষয়কমন্ত্রী আতিফ আবু সাঈফ বলেন, ইসরাইলি অব্যাহত আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের অংশ হিসেবে দখলদার সেনারা পিএলও’র প্রতিষ্ঠাতা প্রধান ইয়াসির আরাফাতের বাড়ি ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের মর্যাদা এবং সংগ্রামের প্রতীক মুছে ফেলার লক্ষ্যে বাড়িটি ধ্বংস করেছে ইসরাইল। তিনি জানান, সেখানে আরাফাতের ব্যক্তিগত এবং পারিবারিক জিনিসপত্র রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সূচনাকালে গাজায় তার উপস্থিতির সময় এই বাড়ি আমাদের জনগণের ইতিহাসে অসংখ্য গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়ে আছে। এ বাড়িতে আরাফাত ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত বসবাস করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর চেয়ারম্যান হিসেবে আরাফাত ইসরাইলি দখলদারির বিরুদ্ধে সারাজীবন সংগ্রাম করেছেন। জীবনের একটা দীর্ঘ সময় আরাফাত ধর্মনিরপেক্ষ ফাতাহ দলের নেতৃত্ব দেন। ১৯৫৮-১৯৬০ সালের মধ্যে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে ইসরাইলের অস্তিত্বের সম্পূর্ণ বিরোধী থাকলেও পরে আরাফাত ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন।

২০০২ সাল থেকে ২০০৪ সালের শেষভাগ পর্যন্ত আরাফাত ইসরাইলি সেনাবাহিনীর হাতে তার রামাল্লার দপ্তরে কার্যত গৃহবন্দী হয়ে থাকেন। ২০০৪ এর শেষদিকে আরাফাত অসুস্থ হয়ে পড়েন, এবং কোমায় চলে যান।

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে চাপের মুখে ফ্রান্সইসরাইলের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে চাপের মুখে ফ্রান্স আরাফাতের অসুস্থতা ও মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি; কিন্তু চিকিৎসকদের মতে, তিনি ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা এবং সিরোসিসে ভুগছিলেন।

২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭৫ বছর বয়সী ইয়াসির আরাফাত। ধারণা করা হয়, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করছে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ