নবীন নিউজ, ডেস্ক ১০ মে ২০২৪ ০২:০২ পি.এম
ইউরোভিশন গানের প্রতিযোগিতায় ইসরাইলের প্রতিযোগীকে অংশ নিতে দেয়ার প্রতিবাদে সুইডেনে বিশাল বিক্ষোভ হয়। পুলিশ জানিয়েছে, সুইডেনের মালমোতে ১০ হাজারের বেশি মানুষ এই প্রতিবাদ জানান।
‘ইউরোভিশন সং কনটেস্ট’ শীর্ষক ওই প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের আগে বৃহস্পতিবার (৯ মে) ১০ হাজারেরও বেশি মানুষ দেশটির মালমো শহরের রাস্তায় নামেন। এই প্রতিবাদে অংশ নেন বিশ্বব্যাপী পরিচিত পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ।
থুনবার্গ বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়বদ্ধতা।
ইউরোভিশন সং কনটেস্ট চলাকালীন যদি হাজার হাজার মানুষ প্রতিবাদ জানায়, তাহলে তা আয়োজকদের কাছে একটি শক্তিশালী বার্তা দেবে ও পরিবর্তন আনতে বাধ্য করবে।
এডেন গোলান নামক এক ইসরায়েলিকে গানের প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ায় সুইডেনের মালমোতে ১০ হাজারের বেশি মানুষ প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এডেন গোলান তার গান ‘হ্যারিকেন’গেয়ে মানুষের ভোটেই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেন। সুইডেনের মালমোতে এই প্রতিযোগিতা হচ্ছে।
সেখানে প্রতিযোগিতার জায়গার চারপাশে কংক্রিটের ব্লক বসানো হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুইডিশ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিবাদকারীরা ফিলিস্তিনের পতাকা ও কেফিয়াহ নিয়ে রাস্তায় জড়ো হতে থাকেন। তারা ইসরায়েলের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করেন ও ফিলিস্তিনি পতাকার রঙের স্মোক ফ্লেম জ্বালান।
প্রতিবাদকারীরা জানিয়েছেন, তারা শনিবার (১১ মে) ফাইনালের আগে আবারও মিছিল করবেন। ইসরায়েল সরকার তাদের দেশের নাগরিকদের সাবধান করে দিয়ে বলেছে, তাদের আক্রমণ করা হতে পারে। তারা যেন সতর্ক থাকেন। এডেন গোলান যখন ড্রেস রিহার্সাল দিচ্ছিলেন, তখনই বিদ্রুপধ্বনি শোনা যাচ্ছিল।
একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তিনি চান ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েলকে অযোগ্য ঘোষণা করা হোক।
যেমনটি রাশিয়াকে করা হয়েছিল ইউক্রেনে পুরোদস্তুর রুশ আগ্রাসন শুরুর পর। তবে ইসরায়েলি প্রতিযোগী গোলান বলেছেন, এই সংগীত প্রতিযোগিতায় তার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। কোনো কিছুই তাকে এ প্রতিযোগিতা থেকে নিবৃত্ত করতে পারবে না।
তিনি বলেন, ‘আমি গানের দিকেই মনোনিবেশ করেছি। অনেকেই আমাকে সমর্থন করছেন।’ ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের অনেককেই গোলানের গাওয়া গান গেয়ে তাকে সমর্থন করতে দেখা গেছে। গানের এই প্রতিযোগিতার উদ্যোক্তা ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) জানিয়েছে, ইসরায়েল-হামাস লড়াইয়ের পর ইসরায়েলের প্রতিযোগীকে নেওয়া নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে।
গোলানকে তার গানের নামও বদল করতে হয়েছে। প্রথমে তার গানের নাম ছিল ‘অক্টোবর রেইন’। ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে ঢুকে আক্রমণ করে। তার সঙ্গে মিল থাকায় গোলানকে তার গানের নাম বদল করতে বলা হয়।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’