নবীন নিউজ, ডেস্ক ০৮ মে ২০২৪ ০৩:৫৭ পি.এম
দক্ষিণ ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকার মৃত্যু হলো একই দিনে। সোমবার (৬ মে) মালয়লাম অভিনেত্রী কনকলতা ও পরিচালক-চিত্রনাট্যকার হরিকুমার মারা গেছেন।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী কনকলতা তিরুবন্তপুরমে নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। এর আগে একই দিন সন্ধ্যায় দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর তিরুবন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে মারা যান পরিচালক ও চিত্রনাট্যকার হরিকুমার।
এক সাক্ষাৎকারে অভিনেত্রীর বোন বিজয়াম্মা জানান, ২০২১ সালের আগস্ট মাস থেকে কনকলতা পারকিনসন ও স্মৃতিভ্রষ্টতার সঙ্গে লড়াই করছিলেন। তখন থেকেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল।
২০০৫ সালে কনকলতার বিবাহবিচ্ছেদ হয়, তবে অভিনেত্রীর কোনো সন্তান নেই। কনকলতার জন্ম ১৯৬০ সালে। স্কুল জীবনের পড়াশোনা শেষ করেই তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন, শুরুর দিকে তাকে নাটকের মঞ্চে দেখা যেত।
এরপর ১৯৮০ সালে উনার্থ প্যাটের হাত ধরে প্রথম সিনেমার দুনিয়ায় পা রাখেন। যদিও সেই ছবিটি দিনের আলো দেখতে পায়নি। পরে ১৯৮২ সালে ‘চিল্লু’ ছবিতে তাঁকে প্রথমবার দেখা যায়। কনকলতা মালয়ালাম ও তামিল মিলিয়ে মোট ৩৫০টি ছবিতে অভিনয় করেছেন।
অন্যদিকে, ১৯৮১ সালে ‘আম্বাল পুভু’ ছবির মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন হরিকুমার। তিনি মোট ১৮টি ছবি পরিচালনা করেন। ১৯৯৪ সালে এম টি বাসুদেবন নায়ারের লেখা ‘সুকৃতাম’ ছবিটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং শ্রেষ্ঠ মালয়ালম ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নেয়।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’