নবীন নিউজ ডেস্ক ০৭ মে ২০২৪ ০২:০০ পি.এম
ফাইল ছবি।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় শেরপুরে বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে দলটি। এর আগে, আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির আরো ছয় নেতাকে বহিষ্কার করা হয়।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দু’দফায় দেওয়া চিঠিতেও ১০ নেতাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার(৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ।
ওই চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে ওই ১০ নেতাকে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- জেলা বিএনপির সদস্য মুকসেদুল হক শিবলু, নকলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, দেওয়ান মামুন এবং উপজেলা বিএনপির সহসভাপতি দেওয়ান কোহিনূর, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম সাইফুল মালেক, শ্রীবরদী শহর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, শ্রীবরদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম রাজন ও শ্রীবরদী উপজেলা গোসাইপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাদমান সৌমিক মুন এবং ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মেহেদী হাসান মামুন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পলাশ বলেন, বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীরা সবাই আওয়ামী লীগ ঘরানার। কেন্দ্রের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
তিনি আরো বলেন, বহিষ্কৃত ১০ জন দল থেকে চলে যাওয়ায় জেলা বিএনপি আরো শক্তিশালী হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা