নবীন নিউজ ডেস্ক ০৫ মে ২০২৪ ০৫:৩৬ পি.এম
সংগৃহীত ছবি
অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন রাজিউর রহমান রাজু নামে এক যুবক। দিনভর বাড়িতে ঘরে একা অনলাইনে জুয়া খেলেছেন রাজু। গেল ছয় মাসে ২০ লক্ষাধিক টাকা জুয়ায় হেরেছেন বলে জানিয়েছে স্ত্রী ও পরিবার।
শনিবার(৪ মে) রাতে নিজের শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে।
রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইছড়ি গ্রামের পারলত আলীর ছেলে।
রাজুর স্ত্রী মরজিনা বেগম জানায়, গেল ছয় মাস ধরে অনলাইনে জুয়ায় আসক্ত তার স্বামী। শনিবার দিনভর বাড়িতে ঘরে একা অনলাইনে জুয়া খেলেছেন রাজু। ৭০ হাজার টাকাও ছিল তার কাছে। স্থানীয় বাজার থেকে মোবাইল ব্যাংকিংয়ে ব্যালেন্স ভরে ঘরেই ক্যাসিনো খেলছিল সে। তবে কোন সময় গলায় ফাঁস দিয়েছে বলতে পারছে না কেউ। দীর্ঘ সময় ঘর থেকে বের না হওয়ায় সন্ধ্যায় ডাকাডাকি করেন তার স্ত্রী। ভিতর থেকেকে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখে গলায় ফাঁস দিয়েছে রাজু।
শনিবার রাতে রাজুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। তবে রাজুর মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ নেই বলে পুলিশকে জানিয়েছে রাজু বাবা, স্ত্রী ও অন্যান্য স্বজনরা।
রাজুর বাবা পারলত আলী বলেন, ছেলে অনলাইনে জুয়া খেলে। সব পুঁজি শেষ করেছে। কিছু ধারদেনা করেছিল, জমি বিক্রি করে শোধ করে দিয়েছি। শুনলাম অনেকগুলো টাকা হেরেছে শনিবার সারাদিনে, বাজার খরচের টাকা ছিল না। আমি সারাদিন বাড়িতে আছি, বললে কত টাকা লাগে আমি দিতাম, কিন্তু দুটো সন্তান স্ত্রীকে রেখে সে গলায় ফাঁস দিলো।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা