নবীন নিউজ, ডেস্ক ০২ মে ২০২৪ ০৩:৩৮ পি.এম
দীর্ঘ সময়ের বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে নায়িকা শাবনূর।
ইতিমধ্যেই তিনি বেশ ক’টি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। আর এ কাজে অংশ নিতে সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশেও ফিরেছেন নব্বইয়ের দাপুটে এই অভিনেত্রী। গত (১৯ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে এসেছিলেন শাবনূর। আর তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সহকর্মীরা।
এদিকে বুধবার ছিল মহান মে দিবস। নানা আয়োজনে বিশ্বজুড়ে পালিত হয়েছে দিবসটি। এদিন শ্রমিকদের নিয়ে কথা বলেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকারা।
নিজেকে অভিনয় শ্রমিক দাবি করে এক ফেসবুক পোস্টে শাবনূর লিখেছেন, ‘আমি নিজেকে একজন অভিনয় শ্রমিক বলে মনে করি। একটি সৃষ্টিশীল ভালো কাজ করতে গেলে আমাদের শিল্পীদের প্রচুর শ্রম দিতে হয়। প্রায় সময় প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে এবং বৈরী আবহাওয়ার মধ্যে রাতদিন আমাদের কাজ করে যেতে হয়। তাই শ্রমিকদের কষ্ট কিছুটা হলেও উপলব্ধি করতে পারি।’
তিনি আরও বলেন, ‘শ্রম ও শ্রমিক ছাড়া উৎপাদন, সমৃদ্ধি সম্ভব নয়। আধুনিক বিশ্ব গঠনে তাদের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অবদানকে স্বীকার করে তাদের অর্জনকে সম্মান জানাতে হবে। মেহনতি মানুষদের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কাজের পরিবেশ ও সামগ্রিক অবস্থার যাতে উন্নতি হয় সেদিকে সবার বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।’
সবশেষ শাবনূর লিখেছেন, ‘মহান মে দিবসে সকল শ্রমজীবী মানুষকে আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’