নবীন নিউজ, ডেস্ক রিপোর্ট ২২ এপ্রিল ২০২৪ ০২:৪৫ পি.এম
প্রতিদিন রুটিন মতো আমাদের অনেক কাজ করতে হয়। বেঁচে থাকার জন্য কারণে-অকারণে কিছু কাজ আমরা প্রতিদিন করি। এগুলো মানুষের সাধারণ অভ্যাস বা নিত্যপ্রয়োজনীয় কাজ। কিন্তু যথাযথ নিয়ম মেনে কাজটি সম্পাদন করলে তা ইবাদতে পরিণত হতে পারে।
খাওয়া, ঘুম, গোসল, রান্নাবান্না, প্রতিবেশীদের সঙ্গে খোশগল্প, গৃহপালিত পশু লালনপালন, বাচ্চাদের দেখভাল ইত্যাদি আমাদের স্বাভাবিক জীবনযাপনের নিত্যকার ঘটনা। স্বাভাবিক দৃষ্টিতে এই কাজগুলো দুনিয়ার জীবনের জন্য, কিন্তু আমরা যদি এই কাজগুলোই আল্লাহর হুকুম এবং নবী (সা.)-এর তরিকায় করতে পারি তা হলে এইগুলোও আমার পরকালের উপার্জন হিসেবে গণ্য হয়ে যাবে। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘সব আমলের প্রতিদান নিয়তের ওপর নির্ভরশীল।’
প্রত্যেক মুসলমানের ওপর প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। এর মানে এই নয়, জাগতিক জ্ঞান অর্জন করা যাবে না; বরং তা বৈষয়িক উন্নতি ও অগ্রগতির স্বার্থে জরুরি। তবে এর পেছনে নেক নিয়ত থাকলে তা সওয়াবে পরিণত হয়। যেমন-মেডিকেল শিক্ষার্থী তার অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যতে মুসলিম জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দেওয়ার নিয়তে পড়ালেখা করলে অথবা ইঞ্জিনিয়ারিং শাখার শিক্ষার্থীরা যদি তাদের বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান দ্বারা ইসলাম ও মুসলিম উম্মাহর সেবা করার নিয়ত করেন, তা হলে তাদের সেই পড়াশোনা ইবাদত হিসেবে গণ্য হবে। কিন্তু কেউ যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া পার্থিব কোনো উদ্দেশে ধর্মীয় জ্ঞানও অর্জন করে, তা হলে জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও সে পাবে না।
রান্নাবান্না করা দৈনন্দিন জীবনের অন্যতম একটি কাজ। সাধারণত বাড়ির স্ত্রীরাই বেশির ভাগ রান্নাবান্নার করে থাকেন। স্ত্রীলোকদের এ রান্না খেয়ে পরিবারের পুরুষ লোকগুলো যতক্ষণ ইবাদতে লিপ্ত থাকবে, ততক্ষণ এই ইবাদতের একটি অংশ সেই স্ত্রীলোকের আমলনামায় লেখা হতে থাকে ।
দৈনন্দিন জীবনের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ঘুম। এই ঘুমটাও আমার ইবাদত বলে গণ্য হবে যদি তা আল্লাহর হুকুম ও নবী (সা.)-এর তরিকামতো হয়।
রাতে ঘুমানোর আগে আমি যদি এশার ফরজ নামাজ জামাতে আদায় করি এবং ঘুম থেকে উঠে ফজরের ফরজ জামাতে আদায় করতে পারি, তা হলে এই ঘুমটাও আমার ইবাদত বলে গণ্য হবে।
সুন্নত মেনে ঘুমানো, বিছানা ঝাড়া দেওয়া, অসুস্থ আত্বীয়দের দেখতে যাওয়া এ সবই এবাদতের মধ্যে পড়ে।
এ ছাড়াও সন্তানের দেখভাল করা, পশুপাখির প্রতি দয়া দেখানো, মুচকি হাসি দেওয়া, মেসওয়াক করা, পায়খানায় পানি খরচ করা ইত্যাদি স্বাভাবিক কাজ হলে আল্লাহর হুকুম আর নবী করিম (সা.)-এর তরিকায় করতে পারলে তাই ইবাদতের অংশ হিসেবে পরকালে নাজাতের উপায় ও উপলক্ষ হবে।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?