সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সময় কাটায় যে দেশের মানুষ

নবীন নিউজ, ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২৫ এ.এম

বিশ্বজুড়ে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আর এ ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ও হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটান। কেউ বা অবসরে আবার কেউ সারাক্ষণই এই মাধ্যমগুলোতে সময় কাটানোর পাশাপাশি কাজও করে থাকেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ব্যবহারকারী নিজের মতামত, ছবি, ভিডিও ও লিঙ্ক ইত্যাদি সহজে শেয়ার করতে পারে। এবং অন্য ব্যবহারকারীদের সাথে সহজে যোগাযোগ করতে পারে বলেই এই মাধ্যমগুলোতে বেশি সময় কাটান। 

সদ্য এক রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। আর সংখ্যার নিরিখে যেটা গিয়ে দাঁড়ায় ৫ বিলিয়ন তথা ৫০০ কোটির কাছাকাছি। এক গবেষণার পরে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড সংস্থা।

ডিজিটাল অ্যাডভাইজরি ফার্ম কেপিওস তাদের সর্বশেষ একটি প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরেছে। এই সমীক্ষার তালিকায় রয়েছে মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক, চিনের উইচ্যাট, টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রামসহ আরও অনেক কিছু। সঙ্গে রয়েছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবও।

সারা বিশ্বের মানুষ বিনোদনের জন্য এবং দেশ বিদেশের মানুষদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। তাছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যক্তিগত তথ্য, রসায়ন, প্রযুক্তি, সাহিত্য, চিত্রকলা, বিজ্ঞান, খেলাধুলা, রাজনীতি ইত্যাদি সম্পর্কে জানা যায় এবং আলোচনা করা যায়।  

কিন্তু আপনি কি জানেন, বিশ্বের কোন দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় কাটায়?

ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিকস অনুসারে, সোশ্যাল মিডিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি সক্রিয় ব্যক্তিদের তালিকায় ফিলিপাইনের লোকদের নাম রয়েছে। তারা সাধারণত ৪ ঘন্টা ৬ মিনিটের জন্য এখানে সক্রিয় থাকেন।

পরের ধাপে রয়েছে ভারত। ভারতীয়রা প্রতিদিন গড়ে ২ ঘন্টা ২৪ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায়। আমেরিকানরা প্রতিদিন প্রায় ২ ঘন্টা ১৪ মিনিট সময় কাটায়। 

তাছাড়াও এককভাবে শুধু মাত্র ফেসবুকে যে তিনটি দেশের মানুষ সবচেয়ে বেশি সক্রিয় থাকেন, তার একটি বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২০ লাখ এবং সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারীর দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দশম স্থানে।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন