নবীন নিউজ ডেস্ক ১৪ এপ্রিল ২০২৪ ১১:৩৩ এ.এম
সংগৃহীত ছবি
মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় এক অটোচালককে পিটিয়ে হত্যা করেছেন মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা।
শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কোনাবাড়ীর মেট্রো থানার নাছের মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় যাত্রী নিয়ে কোনাবাড়ী থেকে নাছের মার্কেটের উদ্দেশে রওনা হন মাসুদ। পরে মার্কেটটির মোড়ের কাছে পৌঁছালে অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে তার অটোরিকশাটির ধাক্কা লাগে। পরে মোটরসাইকেলটির চালকসহ তিন আরোহী তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে।
তারা আরো জানান, স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে কোনাবাড়ী হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মৃত্যুর সংবাদ পেয়ে সুকৌশলে মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।
নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামী মাসুদকে মোটরসাইকেলে এসে ১০ থেকে ১৫ জন যুবক পিটিয়ে হত্যা করেছে। আমি তার হত্যাকারীদের ফাঁসি দাবি করছি।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি কেএম আশরাফ আলী বলেন, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদিন আহমেদ মেডিকেল কলেজ হাসপতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা