খান শান্ত ১৩ এপ্রিল ২০২৪ ০৫:৪৮ পি.এম
নিজস্ব প্রতিবেদক: সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (১২এপ্রিল) মধ্যরাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর কোটবাড়ি বালির মাঠ মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদ হোসেন (২৩) রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার শাহীন ওরফে নুরা মিয়ার ছেলে। সে সাভার পৌর এলাকার আরাপাড়া মহল্লায় কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে হেমায়েতপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে বার্নিশ (রং) মিস্ত্রির কাজ করতেন।
নিহত সাজ্জাদ রাজাশন এলাকার রফিকুল ইসলামের মেয়ে ফাতেমা আক্তারকে প্রায় ছয় বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে সিদরাতুল মুনতাহা সাফা নামে একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারনে গত দুই বছর যাবত পূর্ব পরিচিত ইলেকট্রিক মিস্ত্রি বাপ্পী মিয়ার আশ্রয়ে ভাড়া বাসায় আলাদা থাকতেন তিনি। পাশাপাশি বাপ্পী মিয়ার সঙ্গে বিভিন্ন সময় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা রেদোয়ান মোল্লার অনুসারী হিসেবে নিয়মিত রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিতেন।
নিহতের খালু নজরুল ইসলাম জানান, সাজ্জাদ ফার্নিচারের দোকানে কাজ করতো। তার বন্ধুদের মাধ্যমে খবর পাই, বক্তারপুর কোটবাড়ি বালির মাঠে কে বা কারা তাকে ছুরি মেরেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাজ্জাদকে হাসপাতালে নিয়ে যাওয়া বাপ্পি মিয়া বলেন, 'শুক্রবার রাত ৯ টার দিকে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি বালির মাঠে আমাদের পূর্ব পরিচিত জুয়েল, মাসুম, আলামিন, সাজ্জাদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিল। ওই সময় তাদের পাশ দিয়ে রিক্সাযোগে যাওয়ার পথে জালাল বাবুর্চির ছেলে আলামিন (২৫) ও রাব্বি ওরফে মুরগি রাব্বি (২২) তাদের দেখে জিজ্ঞেস করে তোরা কারা.? এ কথা বলার পর রিকশায় থাকা আলামিন ও রাব্বিকে নামিয়ে তল্লাশি চালিয়ে চর-থাপ্পড় মারা হয়।
এ সময় ওই দুজনের কাছে একটি ছুরি পাওয়া গেলে ক্ষমা চেয়ে আলামিন ও রাব্বি ঘটনাস্থল ত্যাগ করে। এর দেড় ঘন্টা পর ওই এলাকার সারোয়ার ভাণ্ডারীর ছেলে স্বপনের (৩৫) নেতৃত্বে পুনরায় আলামিন ও রাব্বিসহ আরো ৬/৭ জন ঘটনাস্থলে আসে। এরপর কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদকে ছুরিকাঘাত করে তারা সবাই পালিয়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা