রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা 

নবীন নিউজ ডেস্ক ১৩ জানু ২০২৫ ১১:৪৮ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবক খুন হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম আল-আমিন সরদার। তিনি তালবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রানাখড়িয়ার রবিউল সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতেন। একই এলাকার আসাদুলের কাছে তাদের বেশ কিছুদিন আগের মাংস বিক্রির টাকা পাওনা ছিল। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলেন। পরে রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এর জের ধরে রাতে আসাদুল এবং তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সঙ্গে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়। এ সময় আল-আমিন ও লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। সে কারণে অতিরিক্ত রক্তক্ষরণে আল-আমিনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আল-আমিনকে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা