নবীন নিউজ ডেস্ক ১০ এপ্রিল ২০২৪ ১২:৫৭ পি.এম
সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদের চাঁদ উঠেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায়। কিন্তু ঈদের সেই আনন্দ তাদের মাঝে নেই। তীব্র ক্ষুধা নিয়ে বোমা ও গুলির আতঙ্কে তাদের সময় কাটাতে হচ্ছে।
বিশ্বের কোটি কোটি মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। সকালে নতুন জামা পরে নামাজ, বাড়িতে বাহারি খাবার। আত্মীয়-স্বজনদের সঙ্গে আড্ডা। সব মিলে ঈদ হয়ে উঠে পূর্ণ। কিন্তু গাজার মুসলিমদের কাছে ঈদ এমন নয়। এখানে প্রতি মুহূর্তে বেঁচে থাকার লড়াই করতে হয়। বোমার আঘাতে আনন্দ আজ তাদের চূর্ণ।
মাথার ওপর ছাদ নেই, ক্ষুধা নিবারণের খাবার নেই-এমন বাস্তবতায় আজ গাজাবাসীদের ঈদ পালন করতে হচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে কাঙ্খিত সেই ঈদ। রোজার দিনগুলোও ছিল দুর্বিষহ। ত্রাণ সংস্থাগুলো উপত্যকায় মানবিক বিপর্যয়ের কথা বলে আসছে। ইসরায়েলের অনবরত বোমাবর্ষণে গাজা আজ এক মৃত্যু উপত্যকা। এই ধ্বংসযজ্ঞে অনাহারে ভুগছে লাখো ফিলিস্তিনি। ক্ষুধার তাড়নায় ঘাস খেয়ে ইফতার করেছেন তারা।
গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ছয় মাস পেরিয়ে গেছে। ঈদের আনন্দ করার কোনো জায়গাই সেখানে অবশিষ্ট নেই। পুরো গাজা এখন এক ধ্বংসস্তুপ। ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি মসজিদ, পার্ক, ঐতিহাসিক ভবন কিছুই। অন্তত ২০০ পুরাকীর্তি ধ্বংস করেছে তারা।
তবে এর মাঝেও ঈদের আনন্দ খুঁজছেন গাজাবাসী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে লাখ লাখ মানুষ নিজের বসতবাড়ি হারিয়েছেন। তারপরও শিশুদের কথা ভেবে তারা ঈদের বাজার করতে গেছেন। হাজার হাজার ফিলিস্তিনি গাজার কয়েকটি মার্কেটে ঈদের আনন্দ খুঁজতে কেনাকাটা করছেন। ধ্বংসস্তূপের সামনেই বসেছে অস্থায়ী বাজার। সেখান থেকে প্রয়োজনীয় কেনাকাটা করছেন গাজাবাসী।
মাথার ওপর ছাদ নেই। কিন্তু মায়ের ভালোবাসা তো আছে। খোলা আকাশের নিচে সেই মায়েরা বাচ্চাদের জন্য তৈরি করছেন ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেক ও মিষ্টান্ন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ