নবীন নিউজ, ডেস্ক ০৫ এপ্রিল ২০২৪ ০৩:৩৬ পি.এম
মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন বৃদ্ধ হামিদ মাস্টার। কিন্তু বর্তমানে তার ঠাঁই হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেহেরুন্নেছা বৃদ্ধাশমে।
হামিদ মাস্টার ভূমিহীন বা ব্যক্তিজীবনে একা নন। ছিল সুখের সংসার। গ্রামে জমি-বসতভিটাসহ শহরে ছিল দোতলা বাড়ি। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখেই কাটছিল তার সংসার। হঠাৎ স্ত্রী মারা যাওয়ার পর ছেলেকে বিয়ে করান।
কিন্তু জমিজমাসহ শহরের দোতলা বাড়ি একমাত্র ছেলে আলামিনের নামে রেজিস্ট্রি করে দেওয়ার পরই বাড়ি ছাড়া হতে হয় হামিদ মাস্টারকে। ছেলে ও তার স্ত্রী মারধর করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় তাকে। এরপর থেকেই হামিদ মাস্টারের ঠাঁই হয় মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে।
হামিদ মাস্টারের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের চক বিরাহিমপুর গ্রামে। একমাত্র ছেলেকে মুফতি করার আশায় বগুড়ার স্বনামধন্য জামিল মাদরাসায় ভর্তি করিয়েছিলেন। ছেলের নাম রেখেছিলেন আলামিন (বিশ্বাসী)।
সেখানে কিছুদিন পড়ার পর সবকিছু বাদ দিয়ে বাড়ি ফিরে আসে ছেলে। বাড়িতে এসে বিভিন্ন অসৎ সঙ্গে জড়িয়ে পড়ে। কিছু দিনের মধ্যে মাস্টারের স্ত্রীও মারা যায়। এরপর ছেলেকে বিয়ে করান তিনি।
বিয়ের কিছুদিন পর তার ছেলে ও ছেলের স্ত্রী মিলে বিভিন্ন কৌশলে ছয় বিঘা জমি, বাড়ি, শহরের দোতলা ভবন লিখে নেয়। লিখে নেওয়ার কিছুদিন পর থেকেই ছেলে আর ভাত দেয় না বলে জানান হামিদ মাস্টার।
হামিদ আরও বলছিলেন, এমন হাজারো অপমান সহ্য করেও বাড়িতে ফিরে গেলে একদিন আমাকে অনেক মারধর করে ছেলের বউ।
এরপরই তার স্থায়ী ঠিকানা হয়ে যায় গোবিন্দগঞ্জের ছোট সোহাগী গ্রামের মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমে।
তবে এই বৃদ্ধাশমে ঘুরে শুধু হামিদ মাস্টার নয় এই বৃদ্ধাশ্রমে আশ্রয় হয়েছে অন্তত ৪৫ জন বৃদ্ধ মা-বাবার। সবারই জীবনের ট্র্যাজেডি অনেকটা হামিদ মাস্টারের মতো।
মেহেরুন্নেছা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক আপেল মাহমুদ এগিয়ে দিয়েছেন ঠিকানাহীন এই মা-বাবাদের আবাস।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা