নবীন নিউজ, ডেস্ক ২০ জানু ২০২৫ ০৬:৪৭ পি.এম
গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূ মৌমিতা আক্তার লতা হত্যা মামলায় স্বামী নুর মোহাম্মদ নয়নকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করেছেন। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এই রায় ঘোষণা করেন।
রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত নয়ন। বিয়ের ৮ মাসের মাথায় গৃহবধূ মৌমিতাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নয়ন।
নুর মোহাম্মদ ওরফে নয়ন (২৯) সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পুর্ব সোনারায় গ্রামের আব্দুল মতিনের ছেলে। মৌমিতা আক্তার লতার (২৩) বাড়ি পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ জানান, গৃহবধূ মৌমিতা হত্যা মামলায় আদালতে দীর্ঘ স্বাক্ষ্য-প্রমাণ ও বিচারকার্য শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশ দেন বিচারক। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
মামলার বরাত দিয়ে জেলা জজ আদালতের (জিআর) শাখা উপ-পরির্দশক (এসআই) শুভ্র জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে নয়নের সঙ্গে বিয়ে হয় মৌমিতার। এরপর যৌতুকের জন্য মৌমিতাকে প্রায়ই নির্যাতন করতেন স্বামী নয়ন। একপর্যায়ে যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে নয়ন। পরে খবর পেয়ে মৌমিতার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা