মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

গাইবান্ধায় পদ বাণিজ্য: আ.লীগ কর্মী থেকে রাতারাতি বিএনপি নেত্রী

নবীন নিউজ, ডেস্ক ১৩ জানু ২০২৫ ০৯:৫৩ এ.এম

সংগৃহীত ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা-৩ আসনের জন্য ফরম সংগ্রহ করছিলেন আগ্রহী নেতারা। সংরক্ষিত মহিলা আসনের জন্য শেষ দিনে যারা মনোনয়ন পত্র নেন, তাদের অন্যতম অরজিনা পারভীন চাঁদনী।

সেসময় তিনি বলেছিলেন, তার বাবা, দাদা এবং নানা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন বলেও জানিয়েছিলেন তিনি।

গত ৫ আগস্ট বদলে যায় সব হিসাব-নিকাশ। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত ও অনুকূল পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এরমধ্যে বিএনপিও ঢেলে সাজাচ্ছে তৃণমূল কমিটি। বছর না ঘুরতেই আবারও আলোচনায় সেই অরজিনা। আওয়ামী লীগ কর্মী এবার সরাসরি পেয়ে গেলেন পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির পদ।

এই সময়ে আরজিনার ঠিক উল্টো সুর। তিনি জানান, তিনি বিএনপি পরিবারের সন্তান। তার বাবা দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপি করছে। তার বাবা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য হিসেবে আছেন বলে জানান তিনি।

তবে শুধু অরজিনা নন, কমিটির সাংগঠনিক সম্পদক নাছিমা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মী হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই ফুঁসে ওঠেন তৃণমূল নেতাকর্মীরা। তারা এই কমিটি মানেন না এবং টাকা খেয়ে এই কমিটি দেয়া হয়েছে এমন অভিযোগ করেন।

টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের পদ দেয়ার অভিযোগ করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি’সহ কয়েকজনের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রমাণ হিসেবে তারা একটি ফোন কলও হাজির করেন যেখানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম মণ্ডলকে বলতে শোনা যায়, ব্যাবসা করতে গেলে আওয়ামী লীগের সাথেই করা লাগবে। এর নেপথ্যে থেকে কেন্দ্রীয় পর্যন্ত সাহায্য করতে হবে। টাকা পয়সা সব চাঁদনী খরচ করবে।

এদিকে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত করেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন শোভা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি ফরিদা ইয়াসমীন শোভা কিংবা আব্দুস সালাম মণ্ডল।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অভিযোগ খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি গঠন করেনি বিএনপি।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা