নবীন নিউজ, ডেস্ক ০৫ এপ্রিল ২০২৪ ০৩:০৬ পি.এম
গাজায় ইসরাইলি হামলায় সাতজন ত্রাণ কর্মী নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টানাপোড়েনের মাত্রা আরও বেড়েছে।
বৃহস্পতিবার দুই নেতার মধ্যে কথোপকথন হয়। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফোনালাপে ইসারাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সাহায্য নির্ভর করবে বেসামরিক মানুষ এবং ত্রাণকর্মীদের রক্ষা করতে নতুন পদক্ষেপ নেয়ার ওপর।
ফোনালাপের পর এক বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। সেখানে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেসামরিক মানুষের ক্ষতি ও কষ্ট কমাতে এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা দিতে ইসরায়েলকে কয়েক দফা সুস্পষ্ট পদক্ষেপ ঘোষণা এবং বাস্তবায়ন করতে হবে। গাজার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতি নির্ভর করবে ইসরায়েলের তাৎক্ষণিক পদক্ষেপ দেখে তা মূল্যায়নের ওপর।
সাত ত্রাণকর্মী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রতিষ্ঠাতা হোজে আন্দ্রেস। তবে যুক্তরাষ্ট্র বলছে, ওই ঘটনা তদন্ত করার কোনো পরিকল্পনা তাদের নেই।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্রাসেলসে রিপোর্টারদের বলেন, ইসরায়েল গাজায় যেভাবে যুদ্ধ পরিচালনা করছে, তাতে বড় ধরনের পরিবর্তন না করলে তাদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমিয়ে দেওয়া হবে।
ইসরায়েল ওই বিমান হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে তারা বলেছে ওই ত্রাণ বহরকে টার্গেট করা হয়নি এবং হতাহতের ঘটনা ইচ্ছাকৃত ছিল না।
যুক্তরাষ্ট্রের সহায়তা ও ত্রাণের সর্ববৃহৎ প্রাপক দেশ ইসরায়েল। বছরে তারা প্রায় ৪০০ কোটি ডলার পায় এবং তা মূলত সামরিক সহায়তা আকারে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, আড়াই কোটি ডলারের চেয়ে বেশি মূল্যের অস্ত্র ইসরায়েলকে হস্তান্তর করতে হলে কংগ্রেসকে জানাতে বাধ্য প্রশাসন।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ