সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পণ্য খালাস না করেই গাজা থেকে ফিরে যাচ্ছে ত্রাণবাহী জাহাজ

নবীন নিউজ ডেস্ক ০৩ এপ্রিল ২০২৪ ০৪:০৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিদেশি ত্রাণকর্মীদের ওপর দখলদার ইসরায়েলের বর্বর হামলার পর পণ্য খালাস না করে গাজা উপকূল থেকে ফিরে যাচ্ছে ২৪০ টন ত্রাণ নিয়ে আসা একটি জাহাজ।

মঙ্গলবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সাইপ্রাস। এই সাইপ্রাস থেকেই ত্রাণ নিয়ে গাজা উপকূলে ভিড়েছিল জাহাজ। এরমধ্যে একটি জাহাজ থেকে ১০০ টন ত্রাণ খালাস করার পরই ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই ত্রাণগুলো বিতরণের দায়িত্বে ছিল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের একটি বেসরকারি সংস্থা। ইসরায়েলিদের হামলায় সংস্থাটির অন্তত ৭ কর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র-কানাডার যৌথ এবং ফিলিস্তিনি নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেরই তিনজন রয়েছেন।

কর্মী নিহত হওয়ার পর গাজায় নিজেদের কার্যক্রম স্থগিত করে দেয় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন। আরও হামলার শঙ্কায় এখন ত্রাণবাহী জাহাজ পণ্য খালাস না করে চলে যাচ্ছে।

সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র থেদোরোস গোতসিস বলেছেন, এই হামলার ঘটনার আগে অন্তত ১০০ টন ত্রাণ খালাস করা হয়েছে। সাইপ্রাসের লার্নাকা বন্দর থেকে ফিলিস্তিনের গাজা উপকূলে একটি সামুদ্রিক পথ তৈরি করা হয়েছিল। এই পথ দিয়ে অভুক্ত গাজাবাসীদের জন্য ত্রাণ আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বিদেশী ত্রাণ কর্মীদের ওপর হামলার মাধ্যমে এটি এখন হুমকির মুখে ফেলে দিয়েছে ইসরায়েল।

জানা গেছে, ওই ত্রাণকর্মীরা দেঈর আল বালাহর একটি গুদামে ত্রাণ রেখে গাড়িতে করে ফিরছিলেন। তখনই তাদের ওপর হামলা হয়।

বর্বর এ হামলার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, অনিচ্ছাকৃতভাবে তাদের সেনারা ত্রাণকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় ইসরায়েল ক্ষমা চেয়েছে। সূত্র: দ্য মিরর

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ