নবীন নিউজ ডেস্ক ০২ এপ্রিল ২০২৪ ০৩:১১ পি.এম
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি ব্রিজের তিনটি গার্ডার ধসের ঘটনায় চাপা পড়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(২ এপ্রিল) বেলা ২টার দিকে ধসে পড়া গার্ডারের নিচ থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান।
নিহত শ্রমিক জুবায়েল হোসেন (৩২) সিরাজগঞ্জ শহরের মিরপুর মহল্লার বাসিন্দা।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে খাস বড় শিমুল পঞ্চসোনা এলাকায় নির্মাণাধীন সেতুটির গার্ডার ধসে পড়লে জুবায়েল চাপা পড়েছিলেন।
আতাউর জানান, খাস বড় শিমুল পঞ্চসোনায় নির্মাণাধীন বেসরকারি ইকোনমিক জোন এলাকায় যাতায়াতের জন্য যমুনা নদীর ক্যানেলের ওপর একটি সেতু নির্মাণ কাজ চলছে। সকালে হঠাৎ সেতুটির গার্ডার ধসে পড়ে।
“শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, তিন জন সেখানে কাজ করছিলেন। গার্ডার ধসের সময় দু’জন দ্রুত নিরাপদে সরে যেতে পারলেও একজন শ্রমিক নিচে চাপা পড়েন।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বেলা ২টার দিকে ধসে পড়া গার্ডারের নীচের বালু সরিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে তার মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের জেনারেল ম্যানেজার কামাল হোসেন জানান, যমুনা নদীর ক্যানেলের ওপর দিয়ে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ২০৩ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হচ্ছে। এটির বাস্তবায়ন করছে প্রাণ আরএফএল গ্রুপের ঠিকাদারী প্রতিষ্ঠান পিডিএল।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা