নবীন নিউজ, ডেস্ক ৩১ মার্চ ২০২৪ ০৬:৪৪ পি.এম
চোখে পড়ার মতো ফার্স্ট লুকে ভরপুর বিনোদনের আভাস । এর সঙ্গে ভারতের দক্ষিণী সিনেমার অনেক মিল খুঁজে পাচ্ছেন। কেউ কেউ বলছেন, এটি ‘পুষ্পা’র দেশি সংস্করণ। তাদের মন্তব্য, সিয়ামকে দেখতে আল্লু অর্জুনের মতোই লাগছে। বলছি ঢাকাই সিনেমার নায়ক সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’।
শার্ট-গেঞ্জির সঙ্গে লুঙ্গি। পায়ে স্যান্ডেল। ঠোঁটে তামাক পাতা। বাঁ-হাতে জ্বলন্ত দেশলাই কাঠি। চোখে সানগ্লাস। চোখে-মুখে আক্রোশ ও ক্ষোভ। ডান হাতে মঙ্গুজ ব্যাট। হাতের ওপর লাল চোখের একটি কাক। পেছনে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া আগুনের লেলিহান শিখা। এমন অ্যাকশন মেজাজে হাজির হয়েছেন ‘জংলি’র ফার্স্টলুকে, সিয়ামকে যেন চেনাই মুশকিল!
শুক্রবার (২৯ মার্চ) নিজের জন্মদিনে সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার দিয়ে সিয়াম লিখেছেন– ‘জংলি’ আসছে। দেখা হবে কোরবানির ঈদে!
সিয়ামের জন্মদিনে ভক্তদের জন্য ‘জংলি’র পোস্টারটি দারুণ আনন্দ বয়ে এনেছে। তাদের অনুভূতিতে, ‘ঝড় যখন আসে পূর্বাভাস দিয়েই আসে তার আপন গতিতে।’
‘জংলি’ পরিচালনা করবেন এম. রাহিম। তার প্রথম সিনেমা ‘শান’-এর নায়ক ছিলেন সিয়াম। এবার ‘জংলি’তে তাকে পুরোপুরি নতুন আঙ্গিকে উপস্থাপন করায় বাহবা পাচ্ছেন এম. রাহিম। কোরবানির ঈদে মুক্তির লক্ষ্যে শিগগিরই ‘জংলি’র শুটিং শুরু হবে। কয়েকদিনের মধ্যে নায়িকার নাম জানা যাবে বলে আশা করা হচ্ছে।
‘জংলি’র চিত্রনাট্য লিখেছেন মেহেদি হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। ফিলম্যান প্রোডাকশন হাউসের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে এমআইবি স্টুডিওস। এটাই তাদের প্রথম সিনেমা। পরিবেশনায় দি অভি কথাচিত্র ও টাইগার মিডিয়া।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’