রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

১৪ বছর পর খুশির খবর দিলেন মেহজাবিন

নবীন নিউজ, ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৩৬ পি.এম

ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অভিনয় অঙ্গনে ১৪ বছর পার করেছেন। এ দীর্ঘ সময়ে নাটক থেকে শুরু করে ওয়েব সিনেমা, সিরিজ সবকিছুতেই অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু রূপালি পর্দায় কখনো দেখা মেলেনি তার। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিনেমায় নাম লিখিয়ে চমকে দিলেন ভক্তদের। নাম ভূমিকায় বড় পর্দায় ‘সাবা’ হয়ে আসছেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন মাকসুদ হোসেন। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিশেষ দিনে সিনেমার প্রথম পোস্টার প্রকাশের সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মেহজাবীন। ১৪ বছর আগে এই দিনেই তিনি আত্মপ্রকাশ করেছিলেন নাটকে।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মেহজাবীন বললেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাক্সক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।

তিনি আরো জানান এক বছর আগেই সিনেমাটির কাজ সেরে ফেলেছেন তারা। তবে পুরো বিষয়টি পরিকল্পনামাফিক গোপন রেখেছেন। ২৩ সালের শুরুতেই এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করা হয়েছে।

সিনেমাটির প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।

‘সাবা’র প্রকাশিত পোস্টারে শুধুই মেহজাবীনকেই দেখা গেছে। ধারণা করা হচ্ছে সিনেমাটি সাবা নামের কোনো নারীকে কেন্দ্র করে এগিয়েছে। যেখানে নাম ভূমিকায় আছেন মেহজাবীন। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার।  
তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছু জানান নি সংশ্লিষ্টরা।

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন