সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঈদ ঘিরে তৎপর জাল টাকার কারবারিরা, গ্রেপ্তার ৩

নবীন নিউজ, ডেস্ক ২৯ মার্চ ২০২৪ ১২:৪০ পি.এম

জালনোট ঈদকে টার্গেট করে বিপুল অঙ্কের জাল নোট সরবরাহের প্রস্তুতি

আসন্ন ঈদকে ঘিরে জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন চরমোহন এলাকা থেকে জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা আরিফ ব্যাপারীসহ ৩ জনকে গ্রেপ্তার এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টায় জেলার নড়িয়া থানাধীন ঘড়িষাড় ইউনিয়নের চরমোহন এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈরি ও ব্যবসায়ী চক্রের মূলহোতা চরমোহন এলাকার রতন ব্যাপারীর সন্তান মো. আরিফ ব্যাপারী (২০), আলী আহমেদের সন্তান মো. জাহিদ এবং হানিফ গাজীর সন্তান অনিককে (১৯) গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জাল নোটের অবাধ কারবার নিয়ে দেশব্যাপী বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলে র‍্যাব এসব সংঘবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে বিশেষ গোয়েন্দা নজরদারী শুরু করে। 
পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে এরূপ কিছু জাল নোট প্রস্তুতকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে র‌্যাব গোয়েন্দা সূত্রে জানতে পারে।  এরই ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল এদিন দুপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের হেফাজত হতে ২০ লাখ ৪৬ হাজার টাকা মূল্যমানের জালনোট যার মধ্যে ৫০০ টাকার জাল নোট ৯২টি এবং ১০০০ টাকার জাল নোট ২০০০টি ছাড়াও প্রিন্ট করা ৫০০ টাকার বিপুল অঙ্কের নোট উদ্ধার করা হয়। এছাড়া জালটাকা তৈরিতে ব্যবহৃত ১টি কালার প্রিন্টার, ১টি ল্যাপটপ, ১টি মাউস, ১টি ল্যাপটপ চার্জার, ২টি প্রিন্টারের ক্যাবল, ১টি মাল্টিপ্লাগ, ১টি স্টীলের স্কেল, ১টি এন্টিকাটার, ১টি স্ক্রিন প্রিন্টের ফ্রেম, ১টি টাকা কাটার কাচ এবং ২টি মোবাইলফোন উদ্ধার করা হয়।

মো. শামীম হোসেন জানান, গ্রেফতার আরিফ ব্যাপারী এই জাল নোট ছাপানো চক্রের মূলহোতা। আরিফ আগে থেকেই কম্পিউটারে পারদর্শী ছিলেন। তিনি ঘড়িষাড় ইউনিয়নের বাংলা বাজারে একটি কম্পিউটার দোকানে কাজ করতেন। তিনি ইউটিউব থেকে জালটাকা বানানোর প্রক্রিয়া দেখে এবং নিজের অর্জিত কম্পিউটার দক্ষতা কাজে লাগিয়ে জাল নোট তৈরিতে পারদর্শিতা অর্জন করেন। 

তিনি জানান, পরে আরিফ তার অপর দুই সহযোগী জাহিদ এবং অনিকের সহযোগিতায় কম্পিউটার, প্রিন্টার এবং জালটাকা তৈরির কাঁচামাল সংগ্রহ করে নিজের ঘরে জালটাকা ছাপানোর কাজ শুরু করেন। আরিফ, জাহিদ ও অনিক বিভিন্ন সোস্যাল মিডিয়া ও অনলাইন মাধ্যম ব্যবহার করে জাল টাকা বিক্রয়ের জন্য নেটওয়ার্ক তৈরি করেন। তারা এসব পেজ প্রমোট ও বুস্টিং করে অনেক পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করেন। 

এ চক্রটি বছরব্যাপী জাল নোট প্রস্তুত ও বিক্রয় করে আসলেও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে টার্গেট করে বিপুল অঙ্কের জাল নোট বাজারে সরবরাহ করার প্রস্তুতি নিয়েছিলেন। তারা প্রতি ১ লাখ টাকা মূল্যমানের জাল নোট ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতেন। ঈদ উপলক্ষে জাল নোটের চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে তারা প্রতি ১ লাখ টাকার জাল নোট ১৫ হাজার টাকায় বিক্রি করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

র‌্যাব জানায়, আরিফ ব্যাপারী জিজ্ঞাসাবাদে জানান, শরিয়তপুর জেলার অধিকাংশ লোকই ইতালি প্রবাসী এবং দেশে অবস্থানরত বড় একটি অংশ রাজধানীর বাংলা বাজারের বিভিন্ন প্রিন্টিং প্রেসে কর্মরত। পরিচিতদের সূত্র ধরে তিনি বিভিন্ন সময় রাজধানীর বাংলা বাজারে এসে অবস্থান করে প্রিন্টিং সম্পর্কে সম্যক ধারনা লাভ করেন। সেই ধারণা থেকেই জাল টাকা তৈরীর জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন রং, কালি ও কাগজ পুরান ঢাকা হতে ক্রয় করতেন।

র‌্যাব আরও জানায়, এসব জালনোট বিক্রয়ের জন্য আরিফ, জাহিদ এবং অনিক মিলে ফেসবুকে জালটাকা বিক্রয়ের বিভিন্ন পেজ ও গ্রুপের (যেমন: এ গ্রেড জালনোট, টাকা চাই, জালনোট, জালটাকা বিক্রি করি, জাল টাকার ডিলার, জাল টাকা বিক্রয় কেন্দ্র, রিয়েল সেলস্, টাকা বিজনেস ইত্যাদি) পোস্টে জালটাকা ক্রয়ে আগ্রহী কমেন্টকারীদের সাথে ভুয়া আইডি খুলে ইনবক্সে যোগাযোগ করেন।

পরবর্তীতে তারা হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইমো প্রভৃতি অনলাইন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি সাক্ষাতের মাধ্যমে জালটাকা ডেলিভারির কাজ করে থাকেন। এ চক্রটি বিগত সময়ে জাল টাকার বড় ধরনের একাধিক চালান ডেলিভারি দিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। চক্রটি রাজধানী ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুর এলাকায় জালনোট সরবরাহ করত বলে স্বীকার করে। ১৮ মার্চ দুপুরে ৫ লাখ টাকার জালনোট ডেলিভারির জন্য প্রস্তুতির সময় টাকা, মেশিন ও সরঞ্জামাদিসহ র‍্যাবের কাছে হাতেনাতে ধরা পড়ে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা