মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

মাদ্রাসায় বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা, কমছে মাধ্যমিকে

নবীন নিউজ, ডেস্ক ২৯ মার্চ ২০২৪ ১১:২৭ এ.এম

মাদ্রাসা মাদ্রাসায় বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা

২০২৩ সালে দেশে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে ৭ লাখ ২৩ হাজারের বেশি। এ সময়ে কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬ হাজার এবং মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে প্রায় ৪ হাজার।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) খসড়া প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রকাশিত এ প্রতিবেদনে দেখা গেছে এ নিয়ে টানা তিন বছর ধরে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে।

প্রতিবেদনে বলা হয়, মাধ্যমিকে ২০২১ সালে আগের বছরের তুলনায় ৮৬ হাজার ৫২৮ শিক্ষার্থী কমে যায়। ২০২২ সালে কমে ৪০ হাজার ৫৭১ এবং ২০২৩ সালে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭ লাখ ২৩ হাজার ৪৮৮ জন।

ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের প্রধান শেখ মোহাম্মদ আলমগীর প্রতিবেদনটি উপস্থাপনের সময় বলেন, ‘শিক্ষার্থী কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ কোভিড-১৯ মহামারি।’

ব্যানবেইসের প্রতিবেদনে দেখা যায়, করোনা মহামারির আগের বছরে ২০১৯ সালে দেশে মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ৯২ লাখের বেশি। ২০২৩ সালে এই সংখ্যা কমে ৮১ লাখ ৬৬ হাজার ১৮৮ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ, ওই চার বছরে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে। আর এই সংখ্যার ৫৫ শতাংশই ছাত্রী। যারা দেশের ১৮ হাজার ৯৬৮টি বিদ্যালয়ে পড়ত।

অন্যদিকে, চার বছরের ব্যবধানে সরকারের অধীনে থাকা মাদ্রাসাগুলোতে (দাখিল ও আলিম ধারার মাদরাসা) আড়াই লাখের বেশি শিক্ষার্থী বেড়েছে। বর্তমানে মাদরাসাগুলোতে শিক্ষার্থী ২৭ লাখ ৫৮ হাজারের বেশি। এর মধ্যে ছাত্রী প্রায় ৫৪ শতাংশ। স্কুল অ্যান্ড কলেজগুলোতে এক লাখ ৮০ হাজারের মতো শিক্ষার্থী বেড়েছে। বর্তমানে ১২৩টি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে ২৮ হাজারের বেশি শিক্ষার্থী; যা চার বছর আগে ছিল ২৬ হাজারের বেশি।

সরকার কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা দিনে দিনে বাড়ছে। বর্তমানে ৫ হাজার ৩৯৫টি (এর মধ্যে ৫৮৮টি সরকারি) কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী প্রায় সাড়ে ৭ লাখ। চার বছর আগে যা ছিল ৭ লাখের মতো। ওই সময় কারিগরি প্রতিষ্ঠান ছিল ২ হাজার ৩০৯টি। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীর সংখ্যায় সমতা এলেও কারিগরিতে ছাত্রীদের হার এখনো অনেক কম। কারিগরিতে যত শিক্ষার্থী পড়ে, তার মধ্যে ২৯ শতাংশের মতো ছাত্রী।

ব্যানবেইসের পরিসংখ্যান বিভাগের প্রধান শেখ মো. আলমগীর বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যেসব তথ্য পেয়েছেন, সেগুলো তারা প্রতিবেদনে উল্লেখ করেন। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে আমার তা উপস্থাপন করেছি। এখানে ব্যানবেইসের নিজস্ব কোনো পর্যালোচনা নেই। এই তথ্য নিয়ে সরকারের নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কাজ করতে পারে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, করোনা প্রতিঘাতের কারণে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের অনেকে কর্মজীবনে প্রবেশ করায় মাধ্যমিকে শিক্ষার্থী কমে গেছে। তাদের ক্লাস রুমে ফিরিয়ে আনার জন্য শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সোলেমান খান।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি