নবীন নিউজ, ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ১০:০৮ এ.এম
আগামী ৭ দিনের মধ্যে উপাচার্য নিয়োগের দাবিতে মাঝরাতে আন্দোলনে নেমেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২সেপ্টেম্বর) রাত ১১টার পরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক হতে একত্রিত শিক্ষার্থীদের আন্দোলনরত মিছিলটি বের হয়ে মডার্ণ প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।
জানা যায়, গত মাসের ২৯ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক সংকট নিরসনে একজন সিনিয়র অধ্যাপককে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। পরে গত ১ সেপ্টেম্বর ডিনস কমিটির মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মোরশেদ হোসেনকে দায়িত্ব প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের বিভিন্ন সমালোচনার মুখে তিনি সোমবার সকালে পদত্যাগ করেন। পরে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে মিটিং করেন ডিনস কমিটি ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা। সেখানে বিভিন্ন জনকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব উঠলে প্রায় সকলকেই বিভিন্ন অনিয়ম ও সমালোচনার কথা উল্লেখ করে নাকচ করে দেন শিক্ষার্থী প্রতিনিধিরা।
মিটিং চলাকালীন একপর্যায়ে শিক্ষার্থীদের দুই গ্রুপ হয়ে তারা বাকবিতণ্ডায় জড়ায়। পরে বিষয়টি নিরসনের জন্য সন্ধ্যা ৭টায় সকল শিক্ষার্থীর অংশগ্রহণে স্বাধীনতা স্মারকে আলোচনার ডাক দেন শিক্ষার্থী প্রতিনিধিরা। এসময় বিভিন্ন বিষয়ে পুনরায় মতবিরোধ দেখা দিলে পরিস্থিতি খারাপের দিকে যায়। একপর্যায়ে কথা কাটাকাটি ও উচ্চবাচ্যের ঘটনা ঘটে এবং অনেকেই মারমুখী পরিস্থিতি তৈরি হয়। এ সময় বিভিন্ন দাবি, যৌক্তিক আলোচনা, তর্কাতর্কি ও কথাবার্তার পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা বেতন পাচ্ছেন না; বেতন না পাওয়ার ফলে অনেক কর্মকর্তা, কর্মচারী পরিবার চালাতে পারছে না— এসব বিষয়ও সামনে আসে। নানা বিষয়ে নানা ধরণের মতামত ও উচ্চবাচ্য হতে থাকে।
শিক্ষার্থীদের একদল জানান, তারা এসকল সমস্যার সমাধান চায়। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের কাউকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব দিতে রাজি হয়, আরেকটি দল দাবি করেন, দ্রুত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিলে তাদের এসব সমস্যা এমনিতেই দূর হবে এবং একাডেমিক কার্যক্রমও দ্রুত শুরু হবে।
শিক্ষার্থীরা জানান, আমরা কখনই বিশ্ববিদ্যালয়ের খারাপ চাইনা। আমাদের এই পরিস্থিতির সুযোগ নিয়ে অযোগ্য লোক পদ গ্রহণ করবে তা আমরা হতে দিব না। আমাদের মধ্যেও তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে দ্রুত ভিসি নিয়োগ দেওয়া ছাড়া উপায় দেখছি না। পরে বিষয়গুলো আবার সামলে পরবর্তীতে তারা ৭ দিনের মধ্যে ভিসি নিয়োগের দাবির কথাটি উত্থাপন করেন। এ সময় উপস্থিত সকল শিক্ষার্থী সমর্থন করেন এবং ক্যাম্পাস জুড়ে মিছিল ও স্লোগান দেওয়া শুরু করেন। স্লোগান ও মিছিলে একটি দাবিই উল্লেখ হয় যে, আগামী ৭ দিনের মধ্যে উপাচার্য নিয়োগ দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক-শিক্ষার্থী বলেন, আমরা সকল সমস্যার সমাধান চাই। কিন্তু, শিক্ষার্থীদের ব্যবহার করে কিছু সংখ্যক শিক্ষক ক্যাম্পাসকে আবার উত্তাল করার চেষ্টা করছেন। তারা ইচ্ছাকৃতভাবে একজন সমালোচিত ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন যা ধামাচাপা দিতে এভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। কেননা সমালোচিত শিক্ষক ছাড়াও শিক্ষক ছিলেন আর চিঠিতে এমনটা বলা হয়নি যে ডিনকেই দায়িত্ব দিতে হবে।
তারা আরও বলেন, আমরা এই মুহূর্তে মনে করি আমাদের বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসনে দ্রুত ভিসি নিয়োগ দিলেই সেটা মানানসই হয়। বেতন পাওয়া, হল ঠিকভাবে চালু, নিরাপত্তা, একাডেমিক ও গবেষণা কাজ দ্রুত গতি ফিরে পাবে। না হলে এমনভাবে চলতে থাকলে বিশৃঙ্খলা বাড়তেই থাকবে। কেননা বেশিরভাগ শিক্ষকই ছিলেন দলকানা।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি