নবীন নিউজ, ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ১২:৫৮ পি.এম
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য দেশের সব মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার (৩ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।
এতে বলা হয়েছে, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য সরকারি ও মহানগর এবং জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হল।
গত ৩০ অক্টোবর থেকে এই তথ্য জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং ৮ নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচি
তথ্য জমা দেয়ার শেষ তারিখ: ৮ নভেম্বর ২০২৪
অনলাইন আবেদন গ্রহণের শুরু: ১২ নভেম্বর ২০২৪
অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৪
ভর্তির লটারি: ডিসেম্বর ২০২৪ (তারিখ পরে জানানো হবে)
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রতিটি প্রতিষ্ঠানকে সঠিক তথ্য প্রদান করতে হবে। ঢাকার প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত এলাকায় সর্বোচ্চ তিনটি থানাকে অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। এছাড়া অনলাইন আবেদন ফরমে ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করতে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও রাউটিং নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। ভুল তথ্য জমা দিলে প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ী হতে হবে বলে নির্দেশ দিয়েছে মাউশি।
ভর্তিতে কোটা পদ্ধতিতে পরিবর্তন
এবার কোটাভিত্তিক ভর্তি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকত, কিন্তু আসন শূন্য থাকলে নাতি-নাতনিদেরও সেই কোটায় ভর্তির সুযোগ দেয়া হতো। নতুন নিয়ম অনুযায়ী, এখন শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধাদের সন্তানরাই এই কোটা সুবিধা পাবেন। আসন শূন্য থাকলে মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি