ফাইল ছবি
সিলিন্ডারের গ্যাস আমাদের অনেকের বাড়িতেই ব্যবহৃত হয় রান্নার কাজে। প্রতিদিনের জীবনে অনেকের জন্যই এটি দরকারি। কিন্তু অসাবধানতার কারণে মাঝেমধ্যে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণহানিও।
গত কয়েক বছরে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের কারণ এই গ্যাস সিলিন্ডার। সর্বশেষ বুধবার (২৭ মার্চ ) ঢাকার ধামরাই পৌরসভার মোকামটোলা এলাকায় ভোরে সেহরীর জন্য রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীনদের দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে ১৩ মার্চ গাজীপুর কালিয়াকৈর তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৬ জন দগ্ধ হন যাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাই এলপিজি সিলিন্ডার ব্যবহারে থাকতে হবে সতর্ক।
ফায়ার সার্ভিস ও বিস্ফোরক পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস লিকেজের প্রধান কারণ ব্যবহারের অনুপযোগী ও নিম্নমানের সিলিন্ডার ব্যবহার। এসব কারণে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। এছাড়া কোনো ভবনে একবার গ্যাস জমে গেলে, তা বের না করলে বিস্ফোরণের আশঙ্কা অনেক বেশি থাকে।
বিস্ফোরক পরিদপ্তরের বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২০-২১ সালে দেশের বিভিন্ন স্থানে অন্তত ছয়টি বড় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তৎকালীন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম জানিয়েছিলেন, গ্যাস সিলিন্ডারের বিপদ আরও বেড়ে যায় যদি বায়ু সঞ্চালন ব্যবস্থা ভালো না হয় অথবা সিলিন্ডার ঘরের ভেতরে কোনো জায়গায় বসানো হয়। তিনি বলেন, আমরা এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারি, তবে কারও বাড়ির ভেতরে গিয়ে সতর্ক করে আসা কঠিন। রান্নার গ্যাস সিলিন্ডার যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে বিস্ফোরণের মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এসব ক্ষেত্রে ব্যবহারকারীদের অবহেলাও অন্যতম বড় একটি কারণ।
আবুল কালাম বলেন, বিস্ফোরক দপ্তর গ্যাস সিলিন্ডার ক্রেতাদের জন্য নিরাপত্তা নির্দেশিকাসহ একটি বই বের করেছে। কিন্তু সবাই নির্দেশনা অনুসরণ করছে কিনা সে বিষয়ে আমরা নিশ্চিত নই। বাজারে নিম্নমানের গ্যাস সিলিন্ডারগুলো লিক হওয়ার ঝুঁকি বেশি জানিয়ে তিনি বলেন, কিছু শীর্ষস্থানীয় কোম্পানি আছে যারা গ্যাস সিলিন্ডার তৈরি করে, কিন্তু ত্রুটিপূর্ণ রেগুলেটর, ভালভ, সংযোগকারী বা টিউবের কারণে সিলিন্ডার ফুটো হয়ে যায়। সেজন্য ক্রেতা-বিক্রেতা উভয়েরই নিজেদের নিরাপত্তার জন্য আরও সতর্ক হতে হবে।
তৎকালীন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ঢাকা বিভাগ) দেবাশিস বর্ধন বলেছিলেন, অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য বিক্রেতারা প্রায়ই ক্রেতাদের কাছে সস্তা ও ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করেন। যদি সিলিন্ডারে একটি ফুটোও থাকে এবং কেউ কিছু চালু করে যেমন, ফ্যান বা মশার র্যাকেট তখনও বিস্ফোরণ ঘটতে পারে।
তিনি জানান, কিছু দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, কারণ গ্যাস ছড়ালে গন্ধ পাওয়া যায়। সিলিন্ডারে লিক থাকলে মানুষ সহজেই গন্ধ পাবে। তখন ঘরের দরজা-জানালা খুলে দিতে হবে এবং ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে যেন ঘরের ভেতর থেকে গ্যাস বেরিয়ে যায়।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন