বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

পাকিস্তানে নৌঘাঁটিতে হামলা, পাঁচ সন্ত্রাসীসহ নিহত ৬

নবীন নিউজ ডেস্ক ২৬ মার্চ ২০২৪ ০৯:০১ পি.এম

পাকিস্তানে নৌঘাঁটিতে হামলা, পাঁচ সন্ত্রাসীসহ নিহত ৬

পাকিস্তানে একটি নৌঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন।২৫ মার্চ রাতে তুরবাত শহরে অবস্থিত এই নৌ ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনী সফলভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করেছে বলে জানিয়েছে পাকিস্তান ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। 

নিহতদের মধ্যে একজন পরমাণু শক্তিধর এই দেশটির আধাসামরিক সৈন্য এবং অন্য পাঁচজন হামলাকারী সন্ত্রাসী।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা পাকিস্তানের নৌবাহিনীর একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত একজন আধাসামরিক সৈন্যকে হত্যা করেছে।

অন্যদিকে নিরাপত্তা বাহিনী পালটা গুলি চালিয়ে পাঁচ হামলাকারীকে হত্যা করেছে বলে কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন।

সোমবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের তুরবত ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে জাতিগত বেলুচ সন্ত্রাসীদের হামলার পর সামরিক স্থাপনায় এটি তাদের দ্বিতীয় হামলা।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশাল ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।’

পাকিস্তান নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচজন হামলাকারীকে হত্যা করা হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের হামলায় একজন আধাসামরিক সৈন্যও নিহত হয়েছেন।

পাকিস্তানের বেলুচিস্তানে বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে সবচেয়ে আলোচিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিএলএ।

এছাড়া বিএলএ এর আগে এই অঞ্চলে এবং অন্যত্র পাকিস্তানি ও চীনা স্বার্থের বিরুদ্ধেও হামলার সঙ্গে জড়িত ছিল।

রয়টার্স বলছে, এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ সত্ত্বেও খনিজ সমৃদ্ধ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রচুর বিনিয়োগ করেছে চীন। আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এই প্রদেশে গোয়াদর বন্দরের উন্নয়নসহ নানা কর্মকাণ্ড পরিচালনাও করছে বেইজিং।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ