শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, চীনের নিন্দা

নবীন নিউজ, ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৫২ পি.এম

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব আনে আলজেরিয়া। জাতিসংঘে এই প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র  এতে নিন্দা জানিয়েছে চীন।

বেইজিং বলছে, যুক্তরাষ্ট্রের এটি ভুল পদক্ষেপ এবং গাজায় ইসরায়েলের ‘হত্যাকাণ্ড চালিয়ে যাওয়া’কে সবুজ সংকেত দেবে। যুদ্ধ শেষ করার চলমান আলোচনাকে তাদের ভেটোতে বাধাগ্রস্ত করবে।

হোয়াইট হাউস দাবি করেছে, যুদ্ধের অবসানে যে আলোচনা চলছে, আলজেরিয়ার তোলা প্রস্তাবটি সেটিকে ঝুঁকিতে ফেলত। যুক্তরাষ্ট্র উলটো নিজেদের আনা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবটি পেশ করে। যেখানে ইসরায়েলকে রাফাহ শহরে আগ্রাসন না চালাতে সতর্ক করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার প্রতিক্রিয়ায় চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, যুক্তরাষ্ট্রের এমন দাবি ‘পুরোপুরি অসমর্থনযোগ্য’। যুদ্ধক্ষেত্রে এমন পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়টিকে এড়িয়ে যাওয়া ক্রমাগত হত্যাকাণ্ড চালিয়ে যাওয়াকে সবুজ সংকেত দেওয়া ছাড়া আর কিছু নয়।

ঝাং জুন আরও বলেন, ‘এই যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়ছে, তা পুরো মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীল পরিস্থিতি ও বড় ধরনের যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। শুধু গাজা যুদ্ধের আগুন নেভানোর মাধ্যমে আমরা পুরো অঞ্চলে নরকের আগুন ছড়িয়ে পড়া বন্ধ করতে পারি।’

জাতিসংঘের নিযুক্ত আলজেরিয়ার শীর্ষ কূটনীতিক আমর বেন্দজামা বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে নিরাপত্তা পরিষদ আরেকবার ব্যর্থ হলো। নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন, ইতিহাস আপনাদের কীভাবে দেখবে।’

যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও ওয়াশিংটনের এই ভেটোর সমালোচনা করেছে। জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দ্য রিভি রে ‘ঘটনাস্থলের বিপর্যয়কর পরিস্থিতি তুলে ধরা সত্ত্বেও’ প্রস্তাব পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন।

ভেটো প্রয়োগের পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেন, গাজায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে, এর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি আহ্বান জানানোর এটি সঠিক সময় নয়। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উলওয়ার্ডও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই সুরে সুর মেলান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যসহ ১৫ সদস্যরাষ্ট্র রয়েছে। এর মধ্যে ৩ স্থায়ী সদস্য চীন, রাশিয়া ও ফ্রান্সসহ ১৩ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে, যুক্তরাজ্য ভোটদানে বিরত থাকে আর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট (ভেটো) দেয়।

নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদেশগুলোর যে কেউ এককভাবে কোনো প্রস্তাবে ভেটো দিয়ে তা বাতিলের ক্ষমতা রাখে। যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর অর্থ হলো, প্রস্তাবটি গৃহীত হবে না।প্রোফাইলে একাধিক ছবি যুক্তের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নতুন 'প্রোফাইল লক' ফিচারের ঘোষণা দিয়েছে। স্মার্টফোনে থাকা ফোন নম্বর কাজে লাগিয়ে সহজে একে অপরকে বার্তা, ছবি বা ভিডিও পাঠানো যায় হোয়াটসঅ্যাপে। 'প্রোফাইল লক' ব্যবহার করে ব্যবহারকারী তার নির্দিষ্ট বা ব্যক্তিগত প্রোফাইল লক করে রাখতে পারবেন। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়ার সুযোগ বন্ধ করছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ব্যবহারকারীদের প্রোফাইল ছবি নিরাপদ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে অপরিচিত ব্যক্তিদের কাছে প্রোফাইল ছবি লুকিয়ে রাখা গেলেও ছবির স্ক্রিনশট নেওয়া বন্ধ করা যায় না। আর তাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল ছবির স্ক্রিনশট নেন অনেকেই। পরে স্ক্রিনশটটি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করা হয়। এ সমস্যার সমাধান করতেই প্রোফাইল ছবির স্ক্রিনশট নেওয়া বন্ধে নতুন টুল চালু করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর টুলটির কার্যকারিতা পরখ করছে মেটার মালিকানাধীন অ্যাপটি। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে প্রোফাইলের ছবির স্ক্রিনশট নিতে গেলেই একটি বার্তা দেখা যাচ্ছে। বার্তায় লেখা রয়েছে, ‘অ্যাপের সীমাবদ্ধতার কারণে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না।’

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ