শনিবার ৩০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

রাশিয়ায় হামলার পর ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা

নবীন নিউজ ডেস্ক ২৫ মার্চ ২০২৪ ০৫:২৫ পি.এম

রাশিয়ায় হামলার পর ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা

রাশিয়ার রাজধানী মস্কোর ঘটনার পর সন্ত্রাসী হামলার আশঙ্কায় ফ্রান্স সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ব্রিটেনও ইউরোপে আইএস গোষ্ঠীর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। জার্মানি রাশিয়ার আচরণও ইউরোপের জন্য হুমকি হিসেবে দেখছে।

শুক্রবার (২২ মার্চ) মস্কোর কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার জের ইউরোপেও পড়তে পারে বলে আশঙ্কা বাড়ছে।

ফ্রান্সও এমন ধরনের সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দিয়েছে।

রবিবার (২৪ মার্চ) সে দেশের প্রধানমন্ত্রী গাব্রিয়েল আটাল উচ্চপদস্থ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্তের কথা জানান। প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। ফ্রান্স গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের ঠিক আগে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির আশঙ্কা যে হালকাভাবে নিচ্ছে না, সরকার তা স্পষ্ট করে দিচ্ছে।

ফ্রান্সে সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্কতার তিনটি পর্যায় রয়েছে। দেশে বা বিদেশে এমন আশঙ্কার মাত্রা স্পষ্ট হলে সীমিত সময়ের জন্য সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়। সরকার সেই সিদ্ধান্ত নিলে সশস্ত্র বাহিনী প্রকাশ্যে টহলদারি আরও বাড়াতে পারে। সেইসঙ্গে নিরাপত্তা জোরদার করতে প্রশাসন ব্যয়ের তোয়াক্কা না করে বাড়তি পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও রাখে। সংকটের সময়ে সুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নাগরিকদের তথ্যও পাঠানো যায়।

ব্রিটেনের অর্থমন্ত্রী জেরিমি হান্ট বলেন, গোয়েন্দা সংস্থার জোরালো তৎপরতার কারণে তার দেশে সাম্প্রতিককালে অনেক বিপদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। তবে ব্রিটেন তথা ইউরোপে আইএস-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর নৃশংস হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

মস্কোর হামলার জন্য রাশিয়া যেভাবে ইউক্রেনকে পরোক্ষভাবে দায়ী করছে, তার ফলেও ইউক্রেন তথা ইউরোপে বিপদের আশঙ্কা বাড়ছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার রাশিয়ার বেড়ে চলা আগ্রাসী আচরণকে জার্মানির জন্যও বিশাল হুমকির কারণ হিসেবে দেখছেন। গুপ্তচরবৃত্তি থেকে শুরু করে মিথ্যাচারের মাধ্যমে প্রভাব বিস্তারের প্রচেষ্টার নতুন মাত্রা দেখা যাচ্ছে। ফিনল্যান্ডের সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের অনুপ্রবেশ ঘটিয়ে রাশিয়া ইউরোপের স্থিতিশীলতা বিপন্ন করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। 
এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম ইউরোপে রাশিয়ার প্রভাব মোকাবিলা করতে জার্মান সরকার আগামী সপ্তাহগুলিতে আরো সক্রিয় ভূমিকা পালন করবে। 

সূত্র: ডয়েচে ভেলে

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ