নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ০৪:৪০ এ.এম
ছবি- সংগৃহীত।
২৯ মিলিয়ন ডলার মার্কিন সহায়তা ইস্যুতে বাড়াবাড়ি করতে চায় না পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে ট্রাম্পের বক্তব্যের প্রভাব পড়বে না। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন আরও বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করার বিষয়ে কিছু জানায়নি ভারত।
ট্রাম্পের দাবি করা ২৯ মিলিয়ন ডলারের প্রকল্পের হদিস পায়নি বাংলাদেশ সরকার। সোমবার এ সংক্রান্ত বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে উপদেষ্টার দাবি, ট্রাম্পের তথ্য অসত্য। এ নিয়ে প্রতিবাদ জানাতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতকে ডাকা হবে কি না প্রশ্ন করা হয় উপদেষ্টাকে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন একটা, কিন্তু তিনি কাউকে দোষারোপ করেননি। আমরাও দেখেছি এরকম কোনো কিছু নেই। কাজেই এ নিয়ে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ দেখি না। এনিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ দেখি না।’
এদিকে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে দিল্লি। জানতে চাওয়া হয় ভারতের পক্ষ থেকে ভিসা নিয়ে কোন সুখবর আছে কিনা? এ নিয়ে হতাশা প্রকাশ করেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যেকোনো কারণেই হয়তো করেছে। এটা তাদের সার্বভৌমত্বের অধিকার। কোনো দেশ কোনো দেশ বা গোষ্ঠীকে ভিসা না দেয় তাহলে প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত, আমরা আশা করবো তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে। অথবা তাদের কার্যক্রম বাড়াবেন যাতে যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারেন।’
তিনি আরো বলেন, দিল্লির সঙ্গে কার্যকর সম্পর্ক চায় ঢাকা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন