রমজান মাসে মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। মহিমান্বিত শবে কদরও এ মাসেই। কোরআনুল কারিমের ভাষ্য মোতাবেক এ রাতের ইবাদত হাজার মাস ইবাদত থেকেও উত্তম। এ মাসেই মহান আল্লাহ অবতীর্ণ করেছেন পবিত্র কোরআন।
এ মাসের একেকটা মুহূর্ত এত বরকতময় ও সৌভাগ্যময় যে, অবশিষ্ট এগারো মাস মিলেও এর সমান হবে না। ইবাদতের এ ভরা মৌসুমে শয়তানকে করা হয় শৃঙ্খলিত। ফলে ইবাদত করা খুবই সহজ। সহিহ বোখারির ১৮৯৯ নং আয়াতে রাসুল (সা.) বলেন, ‘রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়।’
এ মাসে কেউ মারা গেলেও সে সৌভাগ্যবান। এ মৃত্যু তার সৌভাগ্যের নিদর্শন। তবে অনেককে বলতে শোনা যায়, রমজানে কেউ মারা গেলে তার কবরের আজাব মাফ হয়ে যায়। এ ব্যাপারে কোনও কোনও গবেষকের বক্তব্য হলো, রমজানে মৃত্যুর বিশেষ কোনও ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। পুরো রমজান রোজা রেখে কেউ মারা গেলে তার ব্যাপারে ফজিলতের কথা এসেছে-এটাতো তার কর্মের কারণে। রমজানের কারণে নয়।
অপর একদল আলেমের বক্তব্য হলো, রমজানে মারা গেলে কবরের আজাব থেকে মুক্তি পায় এমন কোনও বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না তা ঠিক। তবে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এটুকু হাদিসে আছে। অতএব এ মাসে মারা গেলে দোজখের শাস্তি কবরের শাস্তি থেকে সে নিরাপদে থাকবে যেহেতু দোজখের দরজা-ই বন্ধ।
তবে এতে কোনও সন্দেহ নেই যে, এ মাসে মৃত্যুবরণ করাটা সৌভাগ্যের নিদর্শন। কোনও ব্যক্তি নেক আমল নিয়ে এ মাসে ইন্তেকাল করতে পারলে এটা তার জন্য অতিরিক্ত মর্যাদার কারণ হবে।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?