বিদেশে যারা পড়াশোনা করতে চান, তাদের অনেকের পছন্দের শীর্ষে ইতালি। দেশটিতে স্কলারশিপও মেলে। যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ খোঁজেন, তাদের জন্য ইতালি দারুণ জায়গা। ইতালির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ৮০০টির বেশি বৃত্তি দেয়। এসব বৃত্তিতে আবাসন খরচ, টিউশন ফি, মাসে ২ হাজার ৫০০ ডলারসহ নানা সুযোগ-সুবিধা পাওয়া যায়। উল্লেখযোগ্য কিছু বৃত্তির কথা এখানে তুলে ধরা হলো-
ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ
ইতালি সরকার দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোয় বিদেশি শিক্ষার্থীদের মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের জন্য বৃত্তি দিয়ে থাকে। এ বৃত্তিতে মাসে ৯০০ ইউরো, টিউশন ফি ও স্বাস্থ্যবিমা মিলবে।
স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপ
স্কুয়োলা নর্মাল সুপেরিয়র স্কলারশিপে চার বছর মেয়াদি ৭৫টি পিএইচডি স্কলারশিপ দেয় দেশটি। এ বৃত্তি দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ও থাকার সুবিধা পাবেন। এ ছাড়া গবেষণা পরিচালনার জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থ পেতে পারেন।
আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপ
আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপে বিদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাপক অর্থায়ন করে থাকে। এ ফেলোশিপের মেয়াদ দুই বছর। ক্ষেত্রবিশেষে আরও এক বছর বাড়তে পারে। এ বৃত্তিতে উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও অতিরিক্ত নানা সুবিধা পাওয়া যাবে।
বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপ
বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপের সুযোগ পান স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিদেশি শিক্ষার্থীরা। আবাসন সুবিধা, টিউশন ফি ছাড়াও প্রতিবছর স্নাতক শিক্ষার্থীরা ১২ হাজার ইউরো ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা ১৩ হাজার ইউরো পান।
বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বিদেশি শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়ন করে বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ। টিউশন ফিসহ বছরে ১১ হাজার ইউরো শিক্ষা অনুদান পাওয়া যায় এই স্কলারশিপের আওতায়।
তথ্যসূত্র: এনডিটিভি
নবীন নিউজ/এফ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি