নবীন নিউজ ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৫ এ.এম
সংগৃহীত ছবি
হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের ২২ বছরের দুই তরুণ। দুই মাস আগে তারা দালাল চক্রের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এরপর প্রতিদিনই ছেলেদের সঙ্গে কথা হতো পরিবারের সদস্যদের। তবে গত ২৪ জানুয়ারি থেকে বাড়ির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় তাদের।
হৃদয় কুমারখালি গ্রামের মিন্টু হাওলাদারের ছেলে এবং রাসেল মজিবর হাওলাদারের ছেলে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে দুই তরুণের অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সন্তানের লাশ দেখতে পান। এরপর থেকে দুই বাড়িতে চলছে শোকের মাতম। স্থানীয় শত শত মানুষ দুই বাড়িতে ভিড় করছেন।
হৃদয়ের বাবা মিন্টু হাওলাদার বলেন, ‘আমার ছেলেকে সাগরের তীরে নিয়ে গুলি করে হত্যা করে আমাদের ছবি পাঠিয়েছে দালাল চক্র। ছেলেকে ইতালি পাঠানোর জন্য দালালদের ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছিলাম।’
রাসেলের বাবা মজিবর হাওলাদার বলেন, ‘দুই মাস আগে দালালদের টাকা দেই। গত একমাস ধরে তারা লিবিয়ায় ছিল। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৩টার দিকে ওদের ইতালীগামী ট্রলারে উঠিয়ে দেয় বলে জানায় দালালচক্র। এরপর এক সপ্তাহ কেটে গেলেও ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। গত ২/৩ দিন ধরে দালাল চক্র আমাদের কখনো জানায় ওরা হাসপাতালে, আবার কখনো জানায় ওরা পুলিশের হাতে ধরা পড়েছে।’
ঘারুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জলিল মাতুব্বর বলেন, ‘ওই দুই তরুণের মৃত্যুর খবর শুনেছি।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ