নবীন নিউজ, ডেস্ক ২২ জানু ২০২৫ ০১:২৯ পি.এম
ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনায় উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা সদৃশ কিছুই পাওয়া যায়নি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এ নিয়ে ব্রিফ করবে কর্তৃপক্ষ।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানবাহিনীর সদস্যরা নিরাপত্তার সঙ্গে জরুরি ভিত্তিতে যাত্রীদের নামিয়ে আনেন। তবে তখন তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই থাকে।
সাড়ে দশটার দিকে উড়োজাহাজের মধ্যে প্রবেশ করেন বোম্ব ডিসপোজাল ইউনিট। সেখানে সিট, করিডোর, টয়লেট, ক্যাফে, হ্যান্ড ব্যাগে তল্লাশি চালিয়ে বোমা হামলার মতো কিছুই মেলেনি।
তল্লাশি চলাকালে ফ্লাইটটির যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়। কাউকে ইমিগ্রেশন সম্পন্ন করতে দেয়া হয়নি। জানানো হয়, উড়োজাহাজটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত তারা টার্মিনাল ভবনেই থাকবেন।
তল্লাশি চালিয়ে কিছু পাওয়া না যাওয়ায় কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের ব্যগ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোম থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজটিতে ২৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন