নবীন নিউজ, ডেস্ক ১৪ ডিসেম্বার ২০২৪ ০৬:০৪ পি.এম
জার্মানিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে অজ্ঞাত ড্রোন উড়তে দেখা গেছে। এছাড়া অজ্ঞাত ড্রোন দেখা গেছে জার্মানির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের বিভিন্ন স্থানেও। গোপন সূত্রের বরাতে শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্পিগেল নিউজ ম্যাগাজিন।
জার্মানির রামস্টেইনে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও দেশটির প্রধান অস্ত্র প্রস্তুতকারক রাইনমেটলের আকাশে সন্দেহজনকভাবে ড্রোন উড়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় স্পিগেল নিউজ ম্যাগাজিন।
গোপন সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে তারা জানায়, ৩ ও ৪ ডিসেম্বর এ স্থানগুলোতে বেশ কিছু ড্রোন কয়েক ঘণ্টা ধরে উড়তে দেখা যায়। এমনকি জার্মানির কেমিক্যাল গ্রুপ বি.এ.এস.এফ'র বিভিন্ন স্থানেও অজ্ঞাত এসব ড্রোন দেখা যায়।
বি.এ.এস.এফ'র এক মুখপাত্র জানান, কোম্পানির সুরক্ষার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন তারা। তবে এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এমন ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে গোটা জার্মানিতে। দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভকে সমর্থন দেয়ায় জার্মানিকে লক্ষবস্তুতে পরিণত করেছে মস্কো। এমনকি দেশের অভ্যন্তরে নাশকতা চালানোর আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কও করেন তিনি।
ইউক্রেনের জন্য অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরমিন প্যাপারগারকে হত্যার পরিকল্পনা করছে বলে গেলো জুলাইয়ে প্রতিবেদন করেছিল মার্কিন গণমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমস।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ