নবীন নিউজ ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৩১ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ-ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের জন্য বরাদ্দ করা বড় ধরনের আর্থিক সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বরাদ্দকৃত ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি রয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারত ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য লাখ লাখ ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের নতুন দফতর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) এ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ধনকুবের টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই দফতেরর নেতৃত্ব দিচ্ছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি জানিয়েছে, ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ করা ২১ মিলিয়ন ডলারের একটি তহবিল এবং বাংলাদেশে রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে বরাদ্দ করা ২৯ মিলিয়ন ডলারের একটি কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে ভারত ও বাংলাদেশের জন্য বরাদ্দ তহবিল বাতিল করা হয়েছে।
ইলন মাস্ক বারবার জোর দিয়ে বলেছেন, বাজেট কাটছাঁট ছাড়া চলতে থাকলে ‘আমেরিকা দেউলিয়া হয়ে যাবে’ এবং এই উদ্যোগটি প্রশাসনের পরিকল্পনা করা বাজেট ওভারহলের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।
বাংলাদেশ ও ভারত ছাড়াও কয়েকটি দেশে এই অর্থায়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো মোজাম্বিকে ১০ মিলিয়ন ডলার, কম্বোডিয়ায় ২.৩ মিলিয়ন ডলার, সার্বিয়ায় ১৪ মিলিয়ন ডলার, মলদোভায় ২২ মিলিয়ন ডলার, নেপালে দুটি কর্মসূচিতে ৩৯ মিলিয়ন ডলার এবং মালিতে ১৪ মিলিয়ন ডলার।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ