নবীন নিউজ, ডেস্ক ২৮ জানু ২০২৫ ০৯:২০ এ.এম
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার তারালী মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির নতুন ঘোষিত কমিটির আনন্দ মিছিল শেষে সমাবেশ চলছিল বিএনপি নেতা শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে। অন্যদিকে, পদবঞ্চিত বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, খোকন মেম্বর, আব্দুল আজিজ ও বাবু গ্রুপ তারালী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা ডাকবাংলো মোড় ঘুরে পুনরায় তারালী মোড়ে ফিরে আসে। শেখ এবাদুল ইসলাম গ্রুপের সমাবেশস্থলে পৌঁছানোর পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।
এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। এ সময় বাবু গ্রুপের নেতাকর্মীরা বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারালী মোড় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। কোনো সভা বা সমাবেশ করার অনুমতি থাকবে না বলে জানান তিনি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা