নবীন নিউজ, ডেস্ক ২৫ জানু ২০২৫ ১২:০৩ পি.এম
যশোরের ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে খাদে পড়ে সাকিব হোসেন (২৭) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এদুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরও একজন গুরুতর আহত হন। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত সাকিব ঝিকরগাছা পৌর শহরের মোবারকপুর গ্রামের বাসিন্দা এবং জেলা ছাত্রদলের সহ ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব ও ফাহিম প্রাইভেটকারে যশোর থেকে ঝিকরগাছায় ফিরছিলেন। কৃর্তিপুর মোড়ে গাড়িটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে চালকের আসনে থাকা সাকিব ঘটনাস্থলেই মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বাড়িতে হস্তান্তর করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা