বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল

নবীন নিউজ ডেস্ক ১৮ মার্চ ২০২৪ ০৭:৪১ পি.এম

আল শিফা হাসপাতালে ফের অভিযান চালাচ্ছে ইসরায়েল

গাজা উপত্যকার আল শিফা হাসপাতালকে ঘিরে ফের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাসপাতাল এলাকায় বিমান হামলা হয়েছে।

ইসরায়েলের দাবি, হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন।

আল শিফা গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল। গত বছরের নভেম্বরেও ইসরায়েলি সেনাবাহিনী ওই হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়েছিল। এ নিয়ে তখন আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষোভ জানিয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনারা এখন শিফা হাসপাতাল এলাকায় সংক্ষিপ্ত অভিযান চালাচ্ছে।  হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হচ্ছে।

গাজা নগরীর পার্শ্ববর্তী এলাকা আল রিমালে আল শিফা হাসপাতালের অবস্থান। গাজা নগরীর প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, আল রিমাল এলাকায় বিমান হামলা হয়েছে। আল শিফা হাসপাতালের চারপাশ ট্যাংক দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে।

গাজা উপত্যকায় হামাস শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া কয়েক হাজার ফিলিস্তিনি ওই হাসপাতালের আশ্রয়ে আছে।

গাজা উপত্যকায় হামাসের গণমাধ্যম কার্যালয় থেকে এ অভিযানের নিন্দা জানানো হয়েছে। তারা বলেছে, ‘ট্যাংক, ড্রোন ও অস্ত্র নিয়ে যেভাবে শিফা হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালানো হচ্ছে এবং ভেতরে গুলি ছোড়া হচ্ছে তা যুদ্ধাপরাধ।

ইসরায়েল বারবারই অভিযোগ করে আসছে, ওই হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে হামাস সামরিক কর্মকাণ্ড চালাচ্ছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগটি অস্বীকার করছে।

নবীন নিউজ / আ

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ