শনিবার ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘হাইব্রিড’ ডাকায় বিএনপির দু’পক্ষের মধ্যে ৩ দফা সংঘর্ষ, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

নবীন নিউজ ডেস্ক ১৯ জানু ২০২৫ ০৯:০৫ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির এক পক্ষ অপর পক্ষকে ‘হাইব্রিড’ ডাকায় তিন দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষে তিনজন। ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি দোকান ও বাড়ি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম শনিবার সকাল ১১টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে যান। এসময় দলের কয়েকজন তার সঙ্গে দেখা করতে যান। তখন দলের অন্য পক্ষের কয়েকজন সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে এক পক্ষ অপর পক্ষকে ‘হাইব্রিড’ বলে মন্তব্য করে। 

শরীফুল আলম চলে যাওয়ার পর সেখানে পৌরসভার ১১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার মিয়া ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে শফিকুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুপুরে আবারও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষের লিপ্ত হয়। বিকেলে তৃতীয় দফা সংঘর্ষ হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সাধারণ মানুষের ২০টি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম জানান, এখানে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর জেরেই সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে শফিকুল ইসলাম (৪০), জসিম উদ্দিন (৪০) এবং ভৈরবপুরের রাতুল মিয়া (২৭) আহত হন। 

এ বিষয়ে কথা বলার জন্য জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন। পরিস্থিতি আপাতত শান্ত আছে। টহল পুলিশ রয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ থানায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা