নবীন নিউজ ডেস্ক ১৬ জানু ২০২৫ ০৩:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা সাইফ আলি খান বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতেই একদল দুষ্কৃতির হাতে হামলার শিকার হন। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত পুরো বলিউড।
জানা যায় একদুইবার নয়, ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে সাইফকে। এদিকে বাবার রক্তাক্ত অবস্থা দেখে এক মিনিটও সময় নষ্ট করেননি ছেলে ইব্রাহিম আলি খান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শরীরে ছুরিকাঘাতের ঘটনার পর পরই নায়ককে হাসপাতালে নিতে দেরি করেননি তার বড় ছেলে।
এমন অবস্থায় বাবাকে নিয়ে তড়িঘড়ি করে টেম্পুতে উঠেই হাসপাতালের দিকে ছুটে যান ইব্রাহিম। কিন্তু নায়কের একাধিক বিলাসবহুল গাড়ি থাকতেও কেন তাকে টেম্পুতে নেওয়া হলো, সে নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন।
সাইফ যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন, সেটা অনেকেরই জানা। তার কালেকশনে যেসব গাড়ি রয়েছে, তা বলিউডের অনেকেরই নেই। সাইফের বান্দ্রার বাসভবনে রেঞ্জ রোভার ভোগ, মার্সিডিজ এস ক্লাস, অডি আর এইট, ল্যান্ড রোভার, ফোর্ড মুস্তাং জিটি-র মতো একাধিক দামি গাড়ি রয়েছে। কিন্তু এতকিছু থাকতেও শেষ মেশ টেম্পু জুটলো কেন, তা নিয়ে চর্চা।
জানা গেছে, ঘটনার পর ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনোটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যেত।
এদিকে সাইফ-কারিনার বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই কোনো উপায় না দেখে টেম্পুতে করেই বাবাকে নিয়ে হাসপাতালে ছোটেন ইব্রাহিম।
ঘটনার রাতে কারিনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেই অভিনেত্রীকে দেখা গেল, অটো-রিকশার পাশে উদ্ভ্রান্তের মতো এদিক-ওদিক করতে। কারণ, সাইফের অবস্থা ছিল তখন গুরুতর; ঘাড় এবং শিরদাঁড়ায় যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে, তা নায়কের প্রাণনাশের কারণ হতে পারত।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’