সীমান্ত অঞ্চলগুলো পর্যবেক্ষণে সহায়তা করার জন্য মালদ্বীপের নৌবাহিনীকে ৪টি টহল জাহাজ পাঠাতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। একটি উড়োজাহাজ পাঠানোর ব্যাপারেও আলোচনা চলছে। নিজস্ব এলাকায় সামরিক নজরদারি চালাতে মালদ্বীপকে সহযোগিতার অংশ হিসেবে এগুলো পাঠানো হবে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসব কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয়, নির্দলীয় ও স্বাধীন ধারার প্রতিষ্ঠান ইউএসআইপিতে ‘ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিক ইন অ্যাকশন: কোমেমোরেটিং দ্য সেকেন্ড অ্যানিভার্সারি’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ ঘোষণা দেন। দুই সপ্তাহ আগে এই মার্কিন কর্মকর্তা মালদ্বীপে সরকারি সফর করেছেন।
প্যানেল আলোচনায় লু বলেন, ১ হাজার ২০০টি দ্বীপবিশিষ্ট একটি রাষ্ট্র মালদ্বীপ। দেশটির মালিকানাধীন ৫৩ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা আছে। এটি আয়তনে ফ্রান্সের সমান। এটি একটি বিশাল দেশ। আমরা মালদ্বীপকে ছোট রাষ্ট্র মনে করি, তবে প্রতিরক্ষা-সংক্রান্ত চাহিদার কথা বিবেচনা করলে এটি বড় দেশ।
ডোনাল্ড লু আরও বলেন, এত বিশাল এলাকার সার্বভৌমত্ব রক্ষা করাটা এত সহজ কাজ নয়। তবে প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরঞ্জাম ব্যবহার করে কাজটি করা সম্ভব।
এই মার্কিন কর্মকর্তা মনে করেন, যুক্তরাষ্ট্রের পাঠানো টহল জাহাজ মালদ্বীপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লু প্যানেল আলোচনায় এসব কথা বললেও যুক্তরাষ্ট্র সরকার আসলেই টহল জাহাজ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে কি না, সে ব্যাপারে মালদ্বীপ সরকার প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি।
মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর সঙ্গে ডোনাল্ড লুর সৌজন্য সাক্ষাৎ হয়েছে। ওই সময় লু বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ও ভারত মহাসাগর এলাকায় নিরাপত্তা নিশ্চিতসহ মালদ্বীপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র সরকার ইতিমধ্যে মালদ্বীপের প্রতিরক্ষা খাতে ব্যাপক সহযোগিতা দিচ্ছে। বিশেষ করে, মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছে তারা।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ