নবীন নিউজ ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ১০:১৯ এ.এম
সংগৃহীত ছবি
আসছে ৮ অক্টোবর, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে টলিউডের তারকা অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘টেক্কা’। কাহিনী নির্ভর এ সিনেমায় নিজের জাত চিনিয়েছেন একসময়কার বাণিজ্যিক সিনেমার তারকা দেব। ছবিটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেড।
সিনেমা মুক্তির আগে হঠাৎ সংবাদের শিরোনাম হলেন দেব ও সৃজিত। দুইজনে প্রেক্ষাগৃহের কাউন্টারে বসে বিক্রি করলেন ছবির টিকিট।
শনিবার (৫ অক্টোবর) বারুইপুরের এসফিএফ সিনেমা হলে গিয়ে হাজির হন দেব এবং সৃজিত। এরপর কাউন্টারে বসে নিজেরাই টিকিট বিক্রি করলেন দর্শকদের মাঝে। তাদের দেখতেও বহু মানুষ ভিড় জমান।
চা খেতে খেতে, আড্ডা দেওয়ার সঙ্গেই মজা করে কাজ করেন তারা দুজন। কখনও দেব, কখনও সৃজিত নিজের হাতে টিকিট বিক্রি করেন। বাদ দেননি অটোগ্রাফ দিতে। সেলফিও তোলেন। এক অনুরাগী তো দেবকে এত কাছ থেকে দেখে রীতিমতো ঝরঝর করে কেঁদে ফেলেন। কেউ কেউ আবার টিকিট কাটার আগেই অটোগ্রাফ চাইতে শুরু করেন।
বর্তমানে টেক্কার গোটা টিম জমিয়ে প্রচার করছেন। সাক্ষাৎকার তো আছেই, ফেসবুক লাইভসহ বিভিন্ন জায়গায় গিয়ে দর্শকদের সঙ্গে সোজাসুজি কথা বলে সংযোগ তৈরি করছেন তারা। করছেন ছবির প্রচার। শনিবা ৬ অক্টোবর তারা গ্লোব সিনেমায় যাবেন। সেখানেই তাদের হাত ধরে নতুন করে পথ চলা শুরু হবে এই সিনেমা হলের।
সৃজিতের দক্ষতায় এবং দেবের অভিনয়ে ‘টেক্কা’ যে এক নতুন স্বাদ নিয়ে আসবে, তা নিশ্চিত করা বলা হয়। ছবিটিতে দেবকে একজন সাফাইকর্মীর চরিত্রে দেখা যাবে। তার চরিত্রের নাম ইকলাখ। অন্যদিকে এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে ধরা দেবেন রুক্মিণী মৈত্র। ইরার চরিত্রে থাকবেন স্বস্তিকা। তাকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। অন্যান্য চরিত্রে থাকবেন সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিক প্রমুখ।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’