নবীন নিউজ, ডেস্ক ১৮ জানু ২০২৫ ০১:৩৮ এ.এম
পরিচালক সৃজিত মুখার্জী। প্রায় প্রতিবছরই একাধিক ছবি নিয়ে দর্শকদের সামনে হন এই পরিচালক। সামনেই মুক্তি পাচ্ছে সৃজিতের নতুন ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।
অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিচালক খানিকটা ভিন্ন আঙ্গিকে পরিচিত। ছবির পরিচালক হিসেবে তো বটেই, তিনি এদেশের 'জামাই' ও। বছর চারেক আগে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সংসার পাতেন সৃজিত।
যদিও শোনা যাচ্ছে, তাদের এই ভালোবাসার সংসারে নাকি দূরত্ব সৃষ্টি হয়েছে! কারণটাও স্পষ্ট। দীর্ঘদিন ধরেই দুইজনের অবস্থান কাঁটাতারের দুই পাড়ে। যার ফলে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন।
যদিও এসব গুঞ্জন কানে নেননি সৃজিত-মিথিলা দুজনের কেউই। আবার সৃজিতকেও দেখা যায় প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সামাজিক মাধ্যমে স্মৃতিচারণ করতে। এর পাশাপাশি তার কাজের ব্যস্ততা তো রয়েছেই।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সমসাময়িক কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন এই নির্মাতা। যদিও সেই আলাপে পরিচালকের দাম্পত্য কিংবা প্রেম, এমন কোনোকিছু নিয়েই আলাপ হয়নি। কিন্তু জানালেন, তিনি নাকি ফেঁসে গেছেন! কিন্তু কেন ও কী প্রসঙ্গে কথাটি বলেছেন সৃজিত?
পরিচালক সৃজিত মুখার্জীর ইচ্ছে ছিল ক্রীড়া সাংবাদিক হওয়ার। কিন্তু তিনি এখন পেশায় একজন পরিচালক। কথা প্রসঙ্গে সৃজিত জানালেন, তিনি ক্রিকেটের বড় ভক্ত। এমনকি মিউজিকের চেয়েও ক্রিকেট তার বেশি পছন্দ। এরপর খাওয়া দাওয়া, তারপর নাকি চলচ্চিত্রের স্থান তার আগ্রহের জায়গায়।
চলচ্চিত্রের অবস্থান পরে হওয়ায় সৃজিত বলেন, ‘এটা সত্যি।’ বলেন, ‘আমি ফেঁসে গেছি আসলে। আমার এত বছর ধরে ছবি বানানোর কথা ছিল না। আমি ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছি সারাজীবন। ব্যাঙ্গালুরুতে থাকাকালীন অ্যাক্টিভা স্কুটার চেপে যখন ইএসপিএন-এর অফিসের পাশ দিয়ে বাড়ি যেতাম, তখন থেকে স্বপ্ন দেখেছি।’
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’